সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে দিনে দুপুরে দুর্ধর্ষ চুরি

উচ্চকন্ঠ   15-May-2025   61

Photo

আজিমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক: কালিগঞ্জ শহরের নলডাঙ্গা ভ্যান স্ট্যান্ডে রাইসা টেলিকম ও মুন্সি হোমিও হল এ দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ১৫ ই মে বৃহস্পতিবার দুপুর দেড় টার দিকে এ ঘটনা ঘটে।মুন্সি হোমিও হলের মালিক সাইদুর রহমানের ছেলে দোকানের সামনে গেলে দেখতে পায় দুটি দোকানের সাটার খোলা এলোমেলো। বিষয়টি আশপাশের দোকান মালিকদের কে জানায়। তারা দ্রুত এসে চুরির বিষয়টি নিশ্চিত করে।
রাইসা টেলিকমের মালিক ফুরকান আলী জানান, দুপুর বেলায় খাবারের উদ্দেশ্যে তিনি তার নিজ বাড়ি পাইকপাড়ায় অবস্থান করছিলেন। এ সময় দোকানের তালা খোলায় ছিল। তিনি প্রায়ই দোকানের সাটার নামিয়ে রেখে খাবার খেতে যান। তিনি তার বন্ধুর মাধ্যমে জানতে পারে তার দোকানে চুরির ঘটনা ঘটেছে । দ্রুত দোকানে এসে পৌঁছালে দেখেন চোর চক্র দোকানের সব মোবাইল ফোন এবং ক্যাশে থাকা নগদ ২৫ শত টাকা নিয়ে গেছে। তিনি জানান, মালামাল এবং নগদ টাকা সহ প্রায় ৩০ হাজার টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে।
মুন্সি হোমিও হল এর মালিক সাইদুর রহমান জানান, চুরির বিষয়টি জানার পর তিনি তার দোকানের ক্যাশ ড্রয়ার চেক করে দেখেন ক্যাশে থাকা প্রায় ১ হাজার টাকা চুরি হয়েছে।
এ ঘটনায় থানায় কোন লিখিত অভিযোগ করা হয়নি।
কালীগঞ্জ শহরে প্রতিনিয়ত এমন চুরির ঘটনায় ব্যাবসায়ীদের মধ্যে আতঙ্কে সৃষ্টি হয়েছে। প্রশাসনের কাছে ব্যবসায়ীদের দাবি দ্রুত এ চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।

office@ukantho.com


Photo

ফ্যাসিবাদের সময়ের লুটপাটকে থিম করে একগুচ্ছ পোস্টার

এফএনএস: ‘আমার চাওয়া পাওয়ার কিছু নাই। আমি আসছি মানুষকে দিতে’- ক্ষমতাচ্যুত...

Photo

নড়াইলে সাংবাদিক ও পুলিশ সদস্যের বাড়িতে চুরি

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি : নড়াইল শহরের দুর্গাপুর মহিলা...

Photo

কালীগঞ্জে স্বর্ণের দোকানে দুঃধর্ষ চুরি: ৮ ভরি স্বর্ণ ও টাকাসহ ১৫ লাখ টাকার মালামাল চুরি

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ শহরের জনতা মোড়ে...

Photo

ভাতিজার হাতে চাচা খুন

এফএনএস: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ভাতিজার দায়ের কোপে চাচা আবু...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত