বুধবার | ২৮ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

শরীয়তপুরের ডিসির নারী কেলেঙ্কারির ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি

উচ্চকন্ঠ   22-Jun-2025   59

Photo

এফএনএস: শরীয়তপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আশরাফ উদ্দিনের বিরুদ্ধে ‘নারী কেলেঙ্কারির অভিযোগ ওঠার পর এই ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে সরকার। গতকাল রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। তদন্ত কমিটির আহŸায়ক হলেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, সদস্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব (শৃঙ্খলা-২ অধিশাখা) ডা. মো. নূরুল হক এবং সদস্য সচিব হবেন মন্ত্রিপরিষদ বিভাগের উপযুক্ত একজন প্রতিনিধি (যুগ্ম সচিব পদমর্যাদার নিচে না)। প্রজ্ঞাপনে বলা হয়েছে, শরীয়তপুরের প্রাক্তন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন শৃঙ্খলা পরিপন্থী আচরণের সত্যতা যাচাইয়ের জন্য এই তদন্ত কমিটি গঠন করা হলো। কমিটি বর্ণিত বিষয়ে সুষ্ঠু তদন্তপূর্বক সুস্পষ্ট মতামতসহ প্রতিবেদন জনপ্রশাসন মন্ত্রণালয়ে দাখিল করবেন। এর আগে গত শনিবার শরীয়তপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আশরাফ উদ্দিনকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করেছে সরকার। নারী কেলেঙ্কারির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর কর্মক্ষেত্র ছেড়ে পালিয়ে গেছেন শরীয়তপুরের ডিসি। গত শুক্রবার থেকে তিনি শরীয়তপুর জেলায় নেই। গত বৃহস্পতিবার গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক নারীর সঙ্গে তাকে নিয়ে ছবি ও ভিডিও প্রকাশ করা হয়। এ নিয়ে তিন দিন ধরে প্রশাসনের কর্মকর্তারা বিচলিত।

office@ukantho.com


Photo

নোয়াখালীতে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, আহত ৫

এফএনএস: নোয়াখালী পৌর এলাকার মোফাজ্জল হোসেন ফরহাদ নামে এক ব্যবসায়ীর...

Photo

লন্ড‌নে উপদেষ্টা মাহফুজ আলমের সভাস্থলে আ.লীগ নেতাকর্মীদের বিক্ষোভ

এফএনএস: লন্ডনের সোয়াস ইউনিভার্সিটির (স্কুল অব অরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান...

Photo

সীমান্তে অবৈধ অস্ত্র ও চোরাকারবারিদের দৌরাত্ম্য বৃদ্ধি, চ্যালেঞ্জের মুখে জননিরাপত্তা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী...

Photo

ঝিনাইদহে দাবা ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে অনূর্ধ্ব-১৬ দাবা ও ব্যাডমিন্টন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত