মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

আন্তর্জাতিক

লন্ড‌নে উপদেষ্টা মাহফুজ আলমের সভাস্থলে আ.লীগ নেতাকর্মীদের বিক্ষোভ

উচ্চকন্ঠ   13-Sep-2025   54

Photo

এফএনএস: লন্ডনের সোয়াস ইউনিভার্সিটির (স্কুল অব অরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ) খালিলি লেকচার থিয়েটার হলে অনুষ্ঠিত হয়েছে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের জুলাই আপ্রাইজিং কনভারসেশন।গত শুক্রবার বিকাল ৪টা থেকে ৬টা পর্যন্ত চলে এই অনুষ্ঠান। সে সময় লেকচার থিয়েটার হলের বাইরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের বিক্ষোভ করার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ‍্যমে।উপ‌দেষ্টার এ অনুষ্ঠান‌কে ঘি‌রে বি‌ক্ষোভ দেখা‌তে যাওয়া আওয়ামী লীগ নেতাকর্মীদের হাইক‌মিশ‌নের গাড়ি‌তে ডিম ছুড়‌তে দেখা যায়। য‌দিও সে সময় গাড়ি‌তে উপ‌দেষ্টা ছি‌লেন না।আয়োজিত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যাপক মুশতাক খান ও অধ্যাপক নাওমি হোসেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম। অনুষ্ঠানে অংশ নেওয়া অতিথিদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন উপদেষ্টা মাহফুজ আলম।আলোচনায় ২০২৪-এর গণ-অভ্যুত্থানের নানা দিক উঠে আসে। বাংলাদেশ হাইকমিশন লন্ডনের উদ্যোগে এটির আয়োজন করা হয়।হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন তার ভেরিফায়েড ফেসবুকে লেখেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তথ্য ও স¤প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম গত শুক্রবার লন্ডনে দুটো অনুষ্ঠানে অংশ নেন। উপদেষ্টার প্রথম অনুষ্ঠানটি ছিল বিকাল ৪টায় সোয়াস বিশ্ববিদ্যালয়ে (স্কুল অব অরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ)।বাংলাদেশে জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তিতে সোয়াস বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ হাইকমিশন যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। উপদেষ্টা মাহফুজ আলম নির্ধারিত সময়ে অনুষ্ঠানে যোগ দেন। এ সময় আওয়ামী লীগের ১৮ জন কর্মী সোয়াসের সামনে অবস্থান নিয়ে শ্লোগান দিতে থাকেন। এ সময় অনুষ্ঠানস্থলে আসতে উপদেষ্টার গাড়ির কোনও সমস্যা হয়নি। সোয়াস কর্তৃপক্ষের অনুরোধে আগে থেকেই পুলিশ কড়া নিরাপত্তাব্যবস্থা নিয়েছিল। উপদেষ্টা এবং হাইকমিশনের কর্মকর্তারা ভেতরে প্রবেশের পর পার্কিং এরিয়াতে থাকা অপেক্ষমাণ গাড়ির ওপর ডিম নিক্ষেপ করে দুষ্কৃতকারীরা। অনুষ্ঠান শেষে উপদেষ্টা মাহফুজ আলম এবং হাইকমিশনের কর্মকর্তারা একাধিক গাড়িতে করে সোয়াস ক্যাম্পাস ত্যাগ করেন।তারা সোয়াস ক্যাম্পাস ত্যাগ করার পর বাংলাদেশ হাইকমিশনের দুটি খালি গাড়ি বের হওয়ার সময় কয়েকজন দুষ্কৃতকারী রাস্তায় শুয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করে এবং আরও কয়েকজন দুষ্কৃতকারী খালি গাড়ি দুটোতে ডিম নিক্ষেপ করে। যারা রাস্তায় শুয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করেছিল পুলিশ তাদের সরিয়ে দেয়। উপদেষ্টা মাহফুজ আলম সন্ধ্যা সাড়ে ৭টায় নির্ধারিত সময়ে বাংলাদেশ হাইকমিশনে একটি মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেন। সে অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, ছাত্র এবং সাংবাদিকরা যোগ দিয়েছিলেন।লন্ডন মেট্রোপলিটন পুলিশ সার্বক্ষণিক বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগ রাখছে এবং উপদেষ্টা মাহফুজ আলমের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছে।
গণসংহতির নিন্দা: লন্ডনে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল।গতকাল শনিবার এক যৌথ বিবৃতিতে মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তারা।বিবৃতিতে তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা মাহফুজ আলমের ওপর বারবার হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগের বিষয়। গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ের শুরু থেকেই আমরা বারবার জাতীয় ঐক্য বজায় রাখা ও বিভাজনকে উসকে না দেওয়ার আহবান জানিয়েছি। গণঅভ্যুত্থানের শক্তিগুলোর অনৈক্যের সুযোগ নিয়েই পরাজিত শক্তি বারবার এ ধরনের হামলার সাহস পাচ্ছে। জাতীয় স্বার্থের প্রশ্নে ঐক্যবদ্ধ থাকলে আমরা এ ধরনের পরিস্থিতি এড়াতে পারতাম।তারা অবিলম্বে লন্ডনের বাংলাদেশ হাইকমিশনারের উদ্যোগে এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহবান জানান।

office@ukantho.com


Photo

বাংলাদেশ থেকে ৭২৫ জন সৈন্য নেবে কাতার: প্রেস সচিব

এফএনএস: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, কুয়েতের...

Photo

কালীগঞ্জে শিবির নেতা ও জুলাই যোদ্ধার উপর সন্ত্রাসী হামলা, হাসপাতালে ভর্তি

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ ছাত্র শিবিরের এম...

Photo

ঝিনাইদহে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচী উদ্বোধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: দুই লাখেরও বেশি নতুন সদস্য...

Photo

জিন তাড়ানোর কথা বলে ধর্ষণ, ভণ্ড কবিরাজ গ্রেপ্তার

এফএনএস: বগুড়ায় চিকিৎসার নামে দাখিল পরীক্ষার্থী এক কিশোরীকে ধর্ষণের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত