রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

আন্তর্জাতিক

বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত

উচ্চকন্ঠ   18-Aug-2025   86

Photo

এফএনএস: বাংলাদেশের জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কৃতজ্ঞতা জানান। গাজার ভয়াবহ মানবিক পরিস্থিতির কথা উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, সেখানে কোনো খাদ্য নেই, কোনো ওষুধ নেই। শিশুরাই সবচেয়ে বেশি ভুক্তভোগী। তিনি আরও বলেন, বাংলাদেশ সরকার ফিলিস্তিনের পাশে রয়েছে। অনেক বাংলাদেশি খাদ্য ও ওষুধের জন্য অর্থ পাঠাচ্ছেন। আমাদের জনগণ জানে এই সহায়তা বাংলাদেশ থেকে আসছে। আমরা সত্যিই কৃতজ্ঞ। রাষ্ট্রদূত রামাদান গ্রেটার ইসরায়েল মানচিত্র প্রকাশের ঘোষণার বিরুদ্ধে মুসলিম দেশগুলোর সঙ্গে একযোগে অবস্থান নেওয়ার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান। এ সময় তিনি বাংলাদেশের প্রতি ফিলিস্তিনি পণ্যের আমদানি বাড়ানোর জন্য অনুরোধ জানান।বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন জানিয়ে রাষ্ট্রদূত তার সফলতা কামনা করেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের সংহতি পুনর্ব্যক্ত করে বলেন, আমাদের জনগণ আপনার সঙ্গে আছে। সরকার তাদের সমর্থন অব্যাহত রাখবে। তিনি আরও আশা প্রকাশ করেন, আগামী দিনে আরও অনেক দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে এবং শেষ পর্যন্ত একটি কার্যকর দুই রাষ্ট্র সমাধান বাস্তবায়িত হবে।

office@ukantho.com


Photo

সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ের মৃত্যু

এফএনএস: স্কুলে পৌঁছানো হলো না নবম শ্রেণির ছাত্রী রুবাইয়া খাতুনের...

Photo

হাসপাতাল নাকি মাদক কারবারিদের নিরাপদ ঘাঁটি?

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: হাসপাতাল নাকি মাদক কারবারিদের নিরাপদ...

Photo

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে: প্রধান উপদেষ্টা

এফএনএস: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার...

Photo

কালিগঞ্জে জামাত নেতার বিরুদ্ধে সরকারি জমি দখল ও গাছ কাটার অভিযোগ

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালিগঞ্জে সরকারি ভিপি জমি...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত