রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

শৈলকূপায় সেনা অভিযানে অস্ত্র ও অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার, আটক-১

উচ্চকন্ঠ   30-Jul-2025   60

Photo

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকূপা উপজেলার দেবীনগর গ্রামের রফিকুল ইসলামের বাড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর শৈলকূপা ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। সোমবার গভীর রাতে অভিযান পরিচালনা কালে দুটি পিস্তল, পিস্তলের ব্যারেলসহ দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির বিপুল পরিমান সরঞ্জাম উদ্ধার করা হয়। সেসময় গ্রেফতার করা হয় সন্ত্রাসী রফিকুল ইসলামকে। গ্রেফতারকৃত রফিকুল ঐ গ্রামের মৃত. মোকছেদ আলীর ছেলে।
বাংলাদেশ সেনাবাহিনীর শৈলকূপা ক্যাম্পের ১০ বেঙ্গলের সিও’র নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। ঘন্টা ব্যাপী অভিযান পরিচালনা করে রফিকুল ইসলামের বাড়ি থেকে এ সকল অস্ত্র ও আগ্নেয়াস্ত্র তৈরির বিপুল পরিমান সরঞ্জাম উদ্ধার করে। তাকে রাতেই শৈলকূপা থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে জানান, শৈলকূপা সেনা ক্যাম্প অভিযান চালিয়ে অস্ত্রসহ রফিকুলকে গ্রেফতার করেছে। রাতেই আমাদের কাছে হস্তান্তর করেছিলো। মঙ্গলবার তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করাসহ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

office@ukantho.com


Photo

লালমনিরহাটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে ২ যুবকের মৃত্যু

এফএনএস: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি...

Photo

মানিকগঞ্জে গরুচোর সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যা

এফএনএস: মানিকগঞ্জের সিংগাইরে গরুচোর সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যা করেছে...

Photo

নড়াইলে দুর্নীতি বিরোধী শপথ নিলো চার শতাধিক শিক্ষার্থী

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া...

Photo

বাবার সামনে স্কুলছাত্রীকে অপহরণ: অভিযুক্ত লামিন একদিনের রিমান্ডে

এফএনএস: রাজধানীর উত্তরায় বাবার সামনে থেকে দশম শ্রেণির শিক্ষার্থীকে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত