বুধবার | ২৯ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

মোহাম্মদপুরে বাসা থেকে ছাত্রদল নেতার লাশ উদ্ধার

উচ্চকন্ঠ   11-Nov-2025   67

Photo

এফএনএস: রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিংয়ের একটি বাসা থেকে ছাত্রদল নেতা সাব্বির হাসানের লাশ উদ্ধার করা হয়েছে। সাব্বির হাসান মোহাম্মদপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। তিনি গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। তবে তার হাতে রশি দিয়ে বাঁধার দাগ ছিল। মঙ্গলবার সকাল ১০টার পরে তার লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ থেকে উদ্ধার করে মোহাম্মদপুর থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন মোহাম্মদপুর থানার ওসি কাজী রফিক। তিনি বলেন, আমরা সকাল ১০টার পর খবর পেয়ে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের জরুরি বিভাগ থেকে লাশ উদ্ধার করি। তার গলায় এবং হাতে দাগ রয়েছে। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি তিনি আত্মহত্যা করেছেন। তারপরও হাতে রশি দিয়ে বাঁধার দাগ থাকা এটি হত্যাকান্ড কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে তিনি আরও জানান, নিহত সাব্বির চন্দ্রিমা হাউজিংয়ের একটি বাসায় তিন-চার জনের সঙ্গে ব্যাচেলর থাকতেন। সকালে এ ঘটনার সময় একজন ব্যক্তিও বাসায় ছিল না। বাসায় যিনি ছিলেন তিনি নাস্তা আনতে নিচে যান। ফিরে এসে দেখেন সাব্বিরের দরজা বন্ধ। অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে তারা দরজা ভেঙে গলায় ফাঁস দেওয়া অবস্থায় নিচে পড়ে থাকতে দেখেন। পরে তারা লাশ হাসপাতালে নিয়ে আসেন। মৃত্যুর আসল কারণ ময়নাতদন্তের পর জানা যাবে।

office@ukantho.com


Photo

একই ব্যক্তি প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান হতে পারবেন না: আলী রীয়াজ

এফএনএস: একই সঙ্গে প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের দায়িত্ব পালন করা যাবে...

Photo

কালীগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসে টাকা দিয়েও মিলছে না সেবা: গ্রাহক হয়রানির অভিযোগ

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৬ নং ত্রিলোচনপুর...

Photo

মেধা যাচাইয়ে বিভেদ নয়, সবার জন্য বৃত্তি চাই: বৈষম্যের প্রতিবাদে কালীগঞ্জে সড়কে শিশুদের মানববন্ধন

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: আমরা পরীক্ষা দিতে চাই, আমাদের বঞ্চিত...

Photo

সাত বছরের শিশুকে ধর্ষণের দায়ে গৃহশিক্ষকের মৃত্যুদন্ড

এফএনএস: চার বছর আগে রাজধানীর খিলগাঁও থানাধীন এলাকায় বনশ্রীতে সাত বছরের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত