শুক্রবার | ৩০ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে দলিল চাওয়ায় মুহুরির হাতে মার খেয়ে জমি ক্রেতাসহ ৪ জন আহত

উচ্চকন্ঠ   30-May-2025   91

Photo

নিজস্ব প্রতিবেদক: রেজিষ্ট্রিকৃত জমির দলিল চাওয়ায় ঝিনাইদহ কালীগঞ্জ সাব রেজিষ্ট্রি অফিসের মহুরি ডাবলু ও তার গুন্ডা বাহিনীর হাতে মার খেয়ে ৪ জন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন ষাটবাড়িয়া মনোহরপুর গ্রামের জয়নাল বিশ্বাসের পুত্র জালাল ও নবাব, জালালের পুত্র শিপন এবং নবাবের স্ত্রী রেশমা বেগম।
এদের মধ্যে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত শিপনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মাথায় ও হাতে আঘাত প্রাপ্ত জালাকেও জরুরী বিভাগে চিকিৎসা শেষে ওয়ার্ডে ভর্তি করা হয়। বাকী দুইজনকে জরুরী বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ভুক্তবোগীদের স্বজনদের নিকট থেকে জানা যায়, নবাব আলী একজন প্রবাসী। সে দীর্ঘদিন পূর্বে ডাবলু মহুরির মাধ্যমে একটি জমি রেজিষ্ট্রি করে। অনেক দিন অতিবাহিত হওয়ার পরও দলিল না দিয়ে বিভিন্ন টালবাহানা করতে থাকে। ৩০ মে ২০২৫ তারিখ সন্ধ্যা ৭ টার সময় ডাবলু ভুক্তভোগীদের বাড়ির সন্নিকটে আসলে জমি ক্রেতা নবাব তার কাছে দলিল চায়। এতে ক্ষিপ্ত হয়ে ডাবলু ও তার সহযোগী তরিকুল, শফি, লিটনসহ আরো ৩/৪ জন নবাবের উপর চড়াও হয়ে তাকে এলোপাতাড়ি মারতে থাকে। এসময় নবাবের ভাইপো শিপন তার চাচাকে বাঁচাতে এগিয়ে আসলে তাকে মাথায় আঘাত করা হয়। এতে সে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়ে। তাদেরকে রক্ষা করতে গেলে নবাবের বড় ভাই জালাল ও স্ত্রী রেশমা বেগমকেও প্রচন্ড মারধর করা হয়। এতে জালাল মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়।

office@ukantho.com


Photo

চাঁদা দাবীর অভিযোগে কলাবাগান থানার ওসি ও দুই এসআই প্রত্যাহার

এফএনএস: কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে রাজধানীর কলাবাগান থানার ভারপ্রাপ্ত...

Photo

কালীগঞ্জে বিদ্যালয়ের এ্যাডহক কমিটির সভাপতির নামে মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে মানববন্ধন

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রোস্তম আলী...

Photo

ঝিনাইদহে আইনশৃঙ্খলা বাহিনী ও জেলা প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের মতবিনিময়

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন...

Photo

সংস্কারের নামে হাসিনার মতো উন্নয়নের সবক শোনাচ্ছে এ সরকার: দুদু

এফএনএস: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, সংস্কারের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত