রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে আইনশৃঙ্খলা বাহিনী ও জেলা প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের মতবিনিময়

উচ্চকন্ঠ   03-Feb-2026   75

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ঝিনাইদহে আইনশৃঙ্খলা বাহিনী ও জেলা প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারী) বেলা ১১টায় জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম।
জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদের সভাপতিত্বে জেলা পুলিশ সুপার মাহফুজ আফজাল, মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল আলম, জেলা নির্বাচন অফিসার আবুল হোসেন সহ জেলা ও পুলিশ প্রশাসন, গোয়েন্দা সংস্থা ও বিভিন্ন সরকারি দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) জে এম ইমদাদুল ইসলাম বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে আমরা বদ্ধপরিকর। নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী সহ দায়িত্ব পালনকারী সরকারি সকল স্তরের কর্মকর্তা কর্মচারীরা সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রাখবেন। নির্বাচনে ভয়ভীতি প্রদর্শন, শান্তি শৃঙ্খলা বিঘ্ন ঘটে, এমন যেকোনো তৎপরতা রোধে সেনাবাহিনী কঠোর অবস্থান নেবে। এসময় তিনি আসন্ন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে একটি ফলদ গাছের চারা রোপন করেন ৫৫ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম।

office@ukantho.com


Photo

বিচার না হলে ধরে নেবো হাদির হত্যাকান্ডে রাষ্ট্রের একটি অংশ জড়িত: সাদিক কায়েম

এফএনএস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু...

Photo

খুলনায় অস্ত্র ও মাদকসহ গ্রেফতার ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার

এফএনএস: খুলনায় একটি বিদেশি রিভলবার, গুলি ও ২৭০টি ইয়াবাসহ গ্রেফতার ছাত্রদলের...

Photo

চট্টগ্রামে মোটরসাইকেল থেকে পড়ে নারীর মৃত্যু

এফএনএস: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মোটরসাইকেল থেকে পড়ে ফজিলাতুন্নেছা...

Photo

ঝিনাইদহে ২ শতাধিক চক্ষু রোগীদের মাঝে বিনামূল্যে চশমা বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপায় দুই শতাধিক দুস্থ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত