সোমবার | ১ জুন ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

শেখ হাসিনা ‘বাংলার ইয়াজিদ’: এনসিপি নেত্রী সামান্তা

উচ্চকন্ঠ   07-Jul-2025   39

Photo

এফএনএস: শেখ হাসিনাকে ‘বাংলার ইয়াজিদ’ আখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। গত রোববার রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, বাংলার ইয়াজিদ হাসিনার গুম, খুন ও ক্রসফায়ারে কত নারীর জীবনে নেমে এসেছে অকাল বৈধব্য! এসব ঘটনা যদি একত্র করা হয়, তাহলে মহাভারতের ‘স্ত্রীপর্ব’-ও ম্লান হয়ে যাবে। তিনি আরও লেখেন, ইমাম হোসেন (রা.) ও তাঁর সহচরদের আত্মত্যাগ মানব ইতিহাসে সত্য, ন্যায়বিচার ও স্বাধীনতার জন্য সর্বোচ্চ ত্যাগের প্রতীক। গাজা থেকে বাংলাদেশ—পৃথিবীর প্রতিটি জনপদে সাম্রাজ্যবাদ, স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে মানুষের সংগ্রামে কারবালার ইতিহাস আজও অশেষ অনুপ্রেরণা হয়ে আছে। কারবালার নারীদের সংগ্রামের কথা স্মরণ করে সামান্তা বলেন, ‘উম্মে লাইলা, বারাব বিনতে ইমরুল কায়েস, হযরত জয়নাব (আ.) তাঁদের আত্মত্যাগ বিশ্বের সমস্ত আত্মমর্যাদাশীল নারীদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। স্বামী, সন্তান কিংবা পিতার শাহাদাতও তাঁদের মনোবল ভাঙতে পারেনি। তাঁরা কারও কাছে নতি স্বীকার করেননি, ছিলেন দৃঢ় ও মর্যাদাশীল। এই দুনিয়ার প্রতিটি জনপদ একেকটি কারবালা, প্রতিটি দিন আশুরা’ উল্লেখ করে ফেসবুক পোস্টে সামান্তা আরও বলেন, জুলাই মাসে নিহত এক তরুণীর স্মৃতির প্রতি আমাদের একটি প্রতিশ্রুতি রয়েছে যিনি প্রশ্ন রেখেছিলেন, আমার কি বিধবা হওয়ার বয়স হয়েছে? দুনিয়াজুড়ে নারীদের সন্তান হারানোর শোক, স্বজন হারানোর যন্ত্রণা এবং অকাল বৈধব্যের বেদনা থেকে মুক্তির জন্য আমাদের নারী-অধিকার নিয়ে নতুন করে ভাবা প্রয়োজন।

office@ukantho.com


Photo

রাজধানীতে নারী সংবাদকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

এফএনএস: রাজধানীর শেরেবাংলা নগরের একটি বাসা থেকে স্বর্ণময়ী বিশ্বাস...

Photo

বর্জ্য অপসারণের নামে মহেশপুরে কোটি টাকার খাস জমি দখলের পায়তারা !

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলার কুসুমপুর...

Photo

মানবিক করিডরের নামে দেশকে যুদ্ধে নিয়ে যাওয়া বুদ্ধিমানের কাজ নয়: দুদু

এফএনএস: ড. মুহাম্মদ ইউনূসের উদ্দেশে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান...

Photo

জুলাইয়ের হারিয়ে যাওয়া নারী কণ্ঠস্বর খুঁজে বের করবো: নাহিদ ইসলাম

এফএনএস: ঢাকা-১১ আসনের সংসদ সদস্য ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন,...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত