বুধবার | ২৯ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে চাঞ্চল্যকর তোয়াজ হত্যা ১জন আটক, নেপথ্যে সমকামিতা

উচ্চকন্ঠ   25-Sep-2025   38

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের বিষয়খালীর কেশবপুর গ্রামের চাঞ্চল্যকর তোয়াজ উদ্দিন শেখ হত্যায় তানভীর হাসান (১৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ঝিনাইদহ সদর থানা ও জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম যৌথ আভিযানিক দল। গত সোমবার দুপুরের দিকে খুলনার বাটিয়াঘাটা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জেলা পুলিশের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার ও মোটিভ উন্মোচন হয়েছে বলে দাবি পুলিশের। পুলিশ জানিয়েছে সমকামিতার সম্পর্কের কারণেই এই হত্যাকান্ড সংঘটিত হয়েছে। গ্রেপ্তার তানভীর হাসান ঝিনাইদহ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাকিম ফারুক আজমের আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে। তানভীর হাসান যশোর কোতয়ালী থানার কামারগণ্যা গ্রামের মোঃ আবুল কালাম আজাদের ছেলে।
গত ৩ মেপ্টেম্বর বিকালে ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের বিষয়খালীর কেশবপুর গ্রামের নিজ বাড়ি থেকে অর্ধগলিত হাত-পা বাধা লাশ উদ্ধার করা হয় তোয়াজ উদ্দিন শেখের। পুলিশ ঘরের তালা ভেঙে তার লাশ উদ্ধার করে রাতে। বন্ধ ঘরের দেয়ালে লেখা বার্তা দেখে হত্যার সাথে জঙ্গি বা ধর্মীয় উর্গবাদ জড়িত কিনা এমন প্রশ্ন সামনে আসে।
এই ঘটনার পরে নিহত তোয়াজ উদ্দিন শেখের বড়ো ভাই আক্কাস আলী শেখ বাদি হয়ে সদর থানায় মামলা দায়ের করে। তোয়াজ উদ্দিন শেখ বিষয়খালী কেশবপুর গ্রামের মৃত ইরাদ আলীর ছেলে। সে ইলেইট্রিক সামগ্রীর হোলসেল ব্যবসা, এক্সপোর্ট ও ইমপোর্টের ব্যবসা করতো। তার স্ত্রী সন্তান ছিল না বাড়িতে সে একাই বসবাস করতো।
মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, এই হত্যা একজন মানুষ ঘটিয়েছে। তাদের মধ্যে সমকামিতার সম্পর্ক ছিল। হত্যার রাতেও মৃত তোয়াজ হত্যাকারী তানভীর হাসানের সাথে জোরপূর্বক অনৈতিক সম্পর্কে লিপ্ত হয়। এই ক্ষোভ থেকেই সে পাথরে একটি সিল দিয়ে তোয়াজের মাথায় আঘাত করে হত্যা করে। হত্যার মোটিভ ভিন্ন দিকে প্রভাবিত করতে সে একটি মার্কার কলম দিয়ে দেওয়ালে এমন একটি বার্তা লিখে রাখে যাতে সবার মনে হত্যায় ধর্মীয় অবমাননার কারণে তাকে হত্যা করা হয়েছে। সোমবার তাকে খুলনা থেকে গ্রেপ্তার করে আনা হয়েছে। তাকে গ্রেপ্তারের পর হত্যায় ব্যবহৃত পাথরের শিল ও দেওয়া লেখা মার্কার কলম উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে আসামি চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফারুক আজম স্যারের সামনে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে।
তানভীর হাসান জবানবন্দিতে জানিয়েছে, ২০২২ সাল থেকেই তোয়াজ উদ্দিনের সাথে সম্পর্ক গড়ে ওঠে। তোয়াজ উদ্দিনের স্ত্রী সন্তান না থাকায় তার সাথে সমকামিতার সম্পর্ক গড়ে ওঠে এবং তার সাথে প্রায়ই মেলামেশা করতো। হত্যার শিকার তোয়াজ উদ্দিনের ঢাকার বাসা ও গ্রামের বাড়িতে প্রায়ই আসা-যাওয়া করতো। ১ সেপ্টেম্বর রাতেও সে তোয়াজ উদ্দিনের বাড়িতে আসে। সেদিন তার সাথে জোরপূর্বক অনৈতিক সম্পর্ক করে রাতে ঘুমিয়ে পড়লে সে পাথরের শিল দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে হাতপা বেধে রেখে বাইরে থেকে ঘরে তালা লাগিয়ে এবং ঘরে থাকা টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়।
যশোরে তোয়াজ উদ্দিনের বিকাশ একাউন্ট থেকে ৪৭৭০ টাকা উত্তোলন করে মোবাইল ফোনটি যশোর ভৈরব নদীতে ফেলে দেয়। এরপর সে খুলনাঞ্চলে আত্মগোপনে ছিল। সেখান থেকে তাকে পুলিশ গ্রেপ্তার করে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ঝিনাইদহ সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম যৌথ আভিযানিক দল। গত সোমবার দুপুরের দিকে খুলনার বাটিয়াঘাটা এলাকায় অভিযান চালিয়ে বিষয়খালীর কেশবপুর গ্রামের চাঞ্চল্যকর তোয়াজ উদ্দিন শেখ হত্যায় তানভীর হাসান নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার ও মোটিভ উন্মোচন হয়েছে বলে দাবি করেন তিনি। আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগাওে প্রেরণ করা হয়েছে।

office@ukantho.com


Photo

জিয়া পরিবারের অবদান জাতি শ্রদ্ধাভরে স্মরণ রাখবে: মাহমুদুর রহমান

এফএনএস: দৈনিক আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমান বলেছেন, বেগম খালেদা...

Photo

রাঙামাটিতে আবাসিক হোটেল থেকে পর্যটক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

এফএনএস: রাঙামাটিতে আবাসিক হোটেল থেকে মুন্না আক্তার নামে এক পর্যটক...

Photo

ঝিনাইদহে তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা ও তারুন্যের উৎসবের উদ্বোধন

বসির আহাম্মেদ, ঝিনাইদহ: যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারন প্রকল্পের...

Photo

ঝিনাইদহে মাদকবিরোধী সচেতনতামূলক সভা, সামাজিক আন্দোলনের আহ্বান

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধির...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত