সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

বিএনপি নেতা হামিদের কোলা ও গাজীরবাজারে গণসংযোগ

উচ্চকন্ঠ   21-Nov-2025   84

Photo

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান প্রণীত ৩১ দফা কর্মসূচী বাস্তবায়নে ব্যাপক গণসংযোগ করে চলেছেন ঝিনাইদহ ৪ নির্বাচনে এলাকার মনোনয়ন প্রত্যাশী জননেতা হামিদুল ইসলাম হামিদ। গত ২০ নভেম্বর বৃহস্পতিবার উপজেলার কোলাবাজার রামচন্দ্রপুর নতুন বাজার এবং ২১ শে নভেম্বর শুক্রবার উপজেলার গাজীরবাজারে তিনি ৩১ দফার লিফলেট বিতরণ করেন। এসময় তিনি উক্ত হাটবাজার সমূহে আগত হাজার হাজার মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং আগামী নির্বাচনে দেশ নায়ক তারেক রহমান মনোনীত প্রার্থীকে ধানের শীষ প্রতীকে ভোট দানের জন্য জনগণের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে মানুষের ঘাড়ে জগদ্বল পাথর বসে ছিলো। এসময়ে দেশের মানুষ বাক ও ব্যক্তি স্বাধীনতা পায়নি। আওয়ামী দুঃশাসনের যুগে হাজার হাজার নেতাকর্মী নিহত ও আহত হয়েছে। ৫ই আগষ্টের পর মানুষ কিছুটা গণতন্ত্রের স্বাদ গ্রহণ করতে পারছে। তিনি জানান আগামী দিন বিএনপি ক্ষমতায় গেলে জনগণের বাক ও ব্যক্তি স্বাধীনতা সুদৃঢ় হবে এবং দেশও অগ্রগতির দিকে ধাবিত হবে। এসময় জননেতা হামিদের সাথে গণসংযোগে অংশ গ্রহণ করেন জামাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মোল্যা, বিএনপি নেতা আব্দুল মান্নান মনা, ওলিয়ার রহমান, পৌর যুবদলের আহ্বায়ক শাহাজাহান আলী খোকন, পৌর কৃষকদলের সদস্য সচিব ইয়ানুর রহমান, পৌর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেনসহ বিভিন্ন অঙ্গসংগঠনের শতশত নেতাকর্মী।

office@ukantho.com


Photo

ঐকমত্য কমিশন প্রতারণা করেছে: ফখরুল

এফএনএস: জুলাই সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশে জাতীয় ঐকমত্য...

Photo

চাঁদপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে ৬৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

এফএনএস: চাঁদপুরের শাহরাস্তিতে কবরস্থানে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের...

Photo

লোহাগড়ায় যুবকের রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যাকান্ড

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর...

Photo

নির্বাচন সুষ্ঠু করতে ১০ দলীয় জোট অঙ্গীকারবদ্ধ: সংবাদ সম্মেলনে শফিকুর রহমান

এফএনএস: জামায়াত-এনসিপিসহ ১০ দলীয় জোট ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে নির্বাচন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত