রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

সরকারি জমিতে রিকশা গ্যারেজ, যুবদলের সাবেক ওয়ার্ড সভাপতি গ্রেপ্তার

উচ্চকন্ঠ   09-Jul-2025   63

Photo

এফএনএস: রাজধানীর লালবাগে সরকারি জমি দখল করে রিকশা গ্যারেজ স্থাপনের অভিযোগে যুবদলের ২৪ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি চান মিয়াকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গত মঙ্গলবার রাতে শহীদনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার লালবাগ থানার ওসি মোস্তফা কামাল খান এ তথ্য জানান। তিনি বলেন, চান মিয়াকে গত মঙ্গলবার রাতে আটক করে আমাদের কাছে সোপর্দ করেছে সেনাবাহিনী। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। মামলা প্রক্রিয়াধীন। থানা সূত্রে জানা গেছে, চান মিয়া দীর্ঘদিন ধরে লালবাগ থানার বেড়িবাঁধ সংলগ্ন ঘোড়া পট্টি এলাকায় সরকারি জমি দখল করে রিকশা গ্যারেজ চালাচ্ছিলেন। এছাড়া এলাকাবাসীর অভিযোগ, আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই তিনি শহীদনগর এলাকায় চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছেন। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গত মঙ্গলবার রাতে আজিমপুর সেনা ক্যাম্পের একটি দল শহীদনগর ৩ নম্বর গলিতে অভিযান চালিয়ে চান মিয়াকে আটক করে এবং তাকে লালবাগ থানায় হস্তান্তর করে। তার বিরুদ্ধে সরকারি সম্পত্তি দখল, চাঁদাবাজি ও জোরপূর্বক অর্থ আদায়ের অভিযোগে মামলা প্রক্রিয়াধীন বলে জানায় পুলিশ।

office@ukantho.com


Photo

ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে বাস শ্রমিকদের অবরোধ: ইজি বাইক চালকদের হামলায় বাস চালক আহত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে বড় ধরনের...

Photo

কালীগঞ্জে হামিদুল ইসলাম হামিদের নেতৃত্বে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক বর্ণাঢ্য র্যালীসহ বিবিধ আয়োজনের মধ্য দিয়ে কালীগঞ্জে...

Photo

কালীগঞ্জে মজুমদার এগ্রোটেক মিলে প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান ৫০ হাজার টাকা জরিমানা

আরিফ মোল্যা, নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ, ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে...

Photo

বগুড়ায় ছাত্রদলের এক নেতাকে আজীবনের জন্য বহিষ্কার

এফএনএস: বগুড়ার নন্দীগ্রামে এক হাজার ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার উপজেলা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত