মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধ করা হঠকারী পদক্ষেপ: হাসনাত

উচ্চকন্ঠ   09-Feb-2026   60

Photo

এফএনএস: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সংস্থাটি বলছে, ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিয়ে যাওয়া যাবে না। সাধারণ ভোটার থেকে শুরু করে এই তালিকায় থাকবে সাংবাদিকরাও। ইসির এই সিদ্ধান্ত নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। ইসির এই পদক্ষেপকে হঠকারী বলে আখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। তার মতে, জালিয়াতির জন্যই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে সোমবার দুপুর ১২টার দিকে একটি পোস্ট দিয়েছেন হাসনাত। নিজের ভেরিফায়েড ওই পোস্ট এনসিপির এই নেতা লেখেন, ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধের অর্থ হলো সবাইকে নিজের মোবাইল ঘরে রেখে যেতে হবে। এমনকি কোনো মোজো সাংবাদিক বা সিটিজেন জার্নালিজমও এলাউড না। এটা স্পষ্টত হঠকারী সিদ্ধান্ত। ইঞ্জিনিয়ারিং বা জালিয়াতি করার ইচ্ছে থাকলেই কেবল এমন সিদ্ধান্ত নেওয়া যায়। তিনি আরও লেখেন, ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল নিয়ে না যাওয়ার কোনো লজিক নেই। এমনটা আগে কখনও দেখিনি। এটার মানে কোনো বিপদ হইলেও কল করে কাউকে জানানো যাবে না। অনেকে নিরাপত্তাহীনতার জন্য মোবাইল নিতে না পারলে ভোট দিতেও যাবে না। সিসি ক্যামেরা থাকলেও তাৎক্ষণিক কোনো কাজে দিবে না জানিয়ে হাসনাত লেখেন, মোবাইলের মাধ্যমে সাংবাদিকরা যেভাবে ভূমিকা রাখতে পারবে, অনিয়ম জালিয়াতির চিত্র দেখাতে পারবে তা ক্যামেরা পারবে না। কেন্দ্র দখল ও ভোট চুরি ঠেকাতে ব্যক্তিগত ফোন কার্যকর হবে। সঙ্গে সঙ্গেই ভিডিও রেকর্ড হয়ে যাবে। হয়তো এসব জালিয়াতির ভিডিও কেউ করতে না পারে সে জন্য ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন। এটা সুস্পষ্টভাবে ভোট চুরির সুযোগ করে দেওয়া। ইসিকে অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ।

office@ukantho.com


Photo

৮নং মালিয়াট ইউনিয়নে জামায়াতে ইসলামির উদ্যোগে কম্বল বিতরণ

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ প্রতিবেদক: ঝিনাইদহ কালীগঞ্জের ৮নং মালিয়াট...

Photo

হরিণাকুন্ডুতে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের হরিণাকুন্ডুতে...

Photo

বাড়ির সামনে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত

এফএনএস: খুলনার রূপসায় বাড়ির সামনে দুর্বৃত্তের গুলিতে ইমরান হোসেন মানিক...

Photo

কালীগঞ্জে ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত