মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

শিশু ধর্ষণ মামলায় পূজা মন্ডপের সহ-সভাপতি গ্রেপ্তার

উচ্চকন্ঠ   02-Oct-2025   62

Photo

এফএনএস: গাজীপুরে পূজা মন্ডপের পাশে এক শিশুকে (৮) ধর্ষণের অভিযোগে পূজা মন্ডপের সহ-সভাপতি ভজেন্দ্র সরকারকে (৫৫) আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। মহানগরীর একটি স্থানের খেলারত শিশুকে ডেকে নিয়ে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত বুধবার বেলা সাড়ে ১১টায় তার নিজ ঘরে এ ঘটনা ঘটে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) কাশিমপুর থানার ওসি মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তার ভজেন্দ্র সরকার সুরাবাড়ী এলাকার আশ্রয়ণ প্রকল্প এলাকার মেঘলাল সরকারের ছেলে এবং স্থানীয় পূজা মন্ডপের সহ-সভাপতি। বৃহস্পতিবার তাকে গাজীপুর আদালতে পাঠিয়েছে পুলিশ। স্থানীয়রা জানান, মন্ডপে পূজা-অর্চনা চলছিল। পাশেই খেলারত শিশুটিকে ভজেন্দ্র সরকার ডেকে তার বাড়িতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। খবর পেয়ে অভিযুক্তের ঘর থেকে শিশুর স্বজনরা তাকে গামছা দিয়ে মুখ বাঁধা অবস্থায় উদ্ধার করে এবং অভিযুক্তকে হাতেনাতে আটক করে কাশিমপুর থানা পুলিশের কাছে সোপর্দ করে। ওসি মনিরুজ্জামান জানান, প্রাথমিকভাবে শিশুকে ধর্ষণের আলামত পাওয়া গেছে। ডাক্তারি পরীক্ষার জন্য শিশুকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। গত বুধবার সন্ধ্যায় শিশুটির মা বাদী থানায় ধর্ষণ মামলা করলে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

office@ukantho.com


Photo

গুম-খুন-অপরাধে অভিযুক্তদের দায়মুক্তি নিয়ে সেনাপ্রধান কিছু বলেননি: আইএসপিআর

এফএনএস: গুম-খুন বা অন্যান্য মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত কাউকে দায়মুক্তি...

Photo

ঝিনাইদহে স্কুল শিক্ষিকাকে পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি, থানায় অভিযোগ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে এক স্কুল শিক্ষিকাকে পিটিয়ে...

Photo

আ. লীগকে ফেরানোর খায়েশ বিপজ্জনক: আসিফ মাহমুদ

এফএনএস: গণহত্যার বছর না ঘুরতেই আওয়ামী লীগকে ফেরানোর খায়েশ বিপজ্জনক-...

Photo

ঝিনাইদহে ভেঙে পড়া সেতুতে বন্ধ যোগাযোগ, ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোয় পারাপার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ও কুমড়াবাড়িয়া...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত