মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপন

উচ্চকন্ঠ   09-Oct-2025   114

Photo

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: আপনার চোঁখকে ভালোবাসুন এই প্রতিপাদ্য নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে চক্ষু সেবা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৯ অক্টোবর) বিকালে উপজেলার ৬নং ত্রিলোচনপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সাজেদা ফাউন্ডেশন ও ভিশন স্প্রিং-এর যৌথ উদ্যোগে এ চক্ষু সেবা অনুষ্ঠিত হয়।
বর্তমানে দেশের গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যা নিকট দৃষ্টির ত্রুটি যা ক্রমবর্ধমানভাবে বাড়ছে। দেশের প্রতি পাঁচজনের মধ্যে একজন এই সমস্যায় ভুগছেন। যার অধিকাংশের বয়স ৩৫ বছরের বেশি। এই সমস্যা মানুষের কর্মক্ষমতা, জীবনযাত্রা ও সামাজিক অংশগ্রহণে নেতিবাচক প্রভাব ফেলে। বিশ্বব্যাপী অক্টোবর মাসের দ্বিতীয় বৃহস্পতিবার দৃষ্টি দিবসটি পালিত হয়ে থাকে। যার উদ্দেশ্য হলো চোঁখের রোগ ও অন্ধত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।
ত্রিলোচনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম ঋতুর সভাপতিত্বে চক্ষু সেবা কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে ছিলেন বালিয়ডাঙ্গা মঙ্গলজান শেখ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম, সাজেদা ফাউন্ডেশনের ফোকাল খাদিম আল-দ্বীন, ফিল্ড অপারেশন ম্যানেজার আমিনুল ইসলাম, কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজার তারিকুল আলম ও সেক্টর স্পেশালিস্ট বাবুল হোসেন, স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনি পেশার প্রতিনিধিরা।
কর্মসূচিতে ২৩০ জন নারী ও পুরুষের চোঁখের পরীক্ষা করা হয়। এরমধ্যে ১২৪ জনের নিকট দৃষ্টির সমস্যা শনাক্ত করে স্বল্পমূল্যে রিডিং গ্লাস প্রদান করা হয়।
উল্লেখ্য, সাজেদা ফাউন্ডেশন ও ভিশন স্প্রিং-এর পার্টনারশিপে পরিচালিত ‘রিডিং গ্লাসেস ফর ইমপ্রুভড লাইভলিহুডস প্রকল্পের আওতায় এখন পর্যন্ত প্রায় ৬৭ হাজার মানুষের চোখ পরীক্ষা করা হয়েছে এবং ৪৩ হাজারেরও বেশি মানুষের দৃষ্টিসমস্যা চিহ্নিত করে সংশোধন করা হয়েছে। বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে দেশের ২৫টি জেলায় একযোগে চক্ষু সেবা কর্মসূচি আয়োজন করেছে সাজেদা ফাউন্ডেশন।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী ও পরিচিতি সভা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে আইন ও মানবাধিকার সুরক্ষা...

Photo

আগামীর বাংলাদেশ হবে ইসলামের: জামায়াত আমির

এফএনএস: দেশের ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা ইসলামের আদর্শে পরিচালিত হবে...

Photo

শেখ হাসিনা ‘বাংলার ইয়াজিদ’: এনসিপি নেত্রী সামান্তা

এফএনএস: শেখ হাসিনাকে ‘বাংলার ইয়াজিদ’ আখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক...

Photo

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে মিশ্র মাছ চাষে সফল উদ্যোক্তা আব্দুল আলিম

বসির আহমেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের হরিণাকুন্ডুতে মিশ্রমাছ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত