বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

সাংবাদিক তুহিন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে সেই স্বাধীন: র‌্যাব

উচ্চকন্ঠ   09-Aug-2025   70

Photo

এফএনএস: গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনায় অন্যতম আসামি স্বাধীন হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র‌্যাব। তাকেসহ এ ঘটনায় সাত জনকে গ্রেপ্তার করা হলো। তারা সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র। শনিবার বেলা সোয়া ১১টায় র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে র‌্যাব-১ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার (এসপি) কে এম এ মামুন খান চিশতী এ তথ্য নিশ্চিত করেন। গত শুক্রবার রাত পৌনে ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর মহানগরীর শিববাড়ী মোড় থেকে স্বাধীনকে (২৮) গ্রেপ্তার করেছে র‌্যাব-১। তিনি পাবনা জেলার ফরিদপুর উপজেলার সোনাহারা গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে। গ্রেপ্তার অপর আসামিরা হলেন- কেটু মিজান ও তার স্ত্রী গোলাপি, ফয়সাল হাসান, আল-আমিন, স্বাধীন, শাহ জালাল এবং সুমন। সংবাদ সম্মেলনে এসপি মামুন খান চিশতী বলেন, ছিনতাইকারী চক্রের নারী সদস্য পথচারী বাদশাহকে বিরক্ত করার এক পর্যায়ে তিনি নারীকে আঘাত করেন। সঙ্গে সঙ্গেই চক্রের বাকি সদস্যরা বাদশাহকে ছুরি নিয়ে দৌড়াতে থাকে। ঘটনাটি দেখে ভিডিও করছিলেন সাংবাদিক তুহিন। চক্রের সদস্যরা ভিডিও করা দেখে ফেলায় তার ওপর হামলা করেন তারা। সিসিটিভি ফুটেজ ও আসামির প্রাথমিক স্বীকারোক্তি থেকে হত্যার কারণ এটাই পাওয়া গেছে। তদন্তে আরও ভালোভাবে বিষয়টি জানা যাবে। এর আগে, তুহিনকে হত্যার ঘটনায় স্বাধীনসহ আরও ছয় জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গত শুক্রবার দিবাগত রাত ও শনিবার ভোরে রাজধানীর তুরাগ, ময়মনসিংহের গফরগাঁও এবং গাজীপুর মহানগরের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। প্রসঙ্গত, বৃহস্পতিবার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্বৃত্তরা গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তায় কুপিয়ে ও গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। তুহিনের বাড়ি তুহিনের ময়মনসিংহের ফুলবাড়িয়ার ভাটিপাড়া গ্রামে। তিনি দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করতেন।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

এফএনএস: ঝিনাইদহে ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে ৭ বছরের এক শিশুর মৃত্যু...

Photo

মোবারকগঞ্জ চিনিকলে চাকরিতে যোগদানের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একমাত্র...

Photo

হত্যাকান্ড ঘটিয়ে মটর সাইকেল মহড়া ও পৈশাচিক উল্লাস। দায় স্বীকার করে ফেসবুক লাইভ

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জের জামাল ইউনিয়নে সংঘটিত মর্মান্তিক...

Photo

ফেনীতে ভোট দেওয়ায় তালাকপ্রাপ্ত গৃহবধূর পাশে বিএনপি

এফএনএস: ফেনীতে স্বামীর নিষেধ অমান্য করে ভোট দেওয়ার অপরাধে তালাক দেওয়া...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত