রবিবার | ২ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

হত্যাকান্ড ঘটিয়ে মটর সাইকেল মহড়া ও পৈশাচিক উল্লাস। দায় স্বীকার করে ফেসবুক লাইভ

উচ্চকন্ঠ   02-Jun-2025   120

Photo

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জের জামাল ইউনিয়নে সংঘটিত মর্মান্তিক হত্যাকান্ডের ঘটনায় পুরো এলাকাবাসী আতংকিত হয়ে পড়েছে। হত্যাকারীরা হত্যাকান্ড ঘটিয়ে পৈশাচিক উল্লাস করতে করতে এলাকা জুড়ে মহড়া দিয়ে বেড়িয়েছে। হত্যাকান্ডের ৪৮ ঘন্টা পেরিয়ে গেলেও পুলিশ এখনও কাউকে গ্রেফতার করেনি। জানাযায়, গত ১ জুন ২০২৫ জামাল ইউনিয়নের অঙ্কীতের শ্মশান ঘাট এলাকায় ইউনিয়ন বিএনপির নজরুল মোল্যা গ্রæপ ও মাহফুজ গ্রæপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংঘর্ষে মাহফুজ গ্রæপের ব্যাপক বোমাবাজী ও আগ্নেয়াস্ত্রের গুলির মুখে নজরুল গ্রæপ টিকতে না পেরে ছত্রভঙ্গ হয়ে যায়। এসময় মাহফুজ গ্রæপের হাতে ৫ জন গুরুতরভাবে আহত হয়। তাদেরকে তাৎক্ষণিকভাবে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে গুরুতর আহত মহব্বত নামের একজনকে ফরিদপুর মেডিকেলে রেফার্ড করা হয়। অন্যদের যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে মর্মান্তিক এ হত্যার ঘটনা ঘটিয়ে একটি মটর সাইকেল মহড়া প্রদর্শন করা হয়। এ মহড়া প্রদর্শনকালে ফেসবুকে লাইভে এসে বলা হয়, আমরা দামোদরপুর থেকে জাফর মেম্বর ও গাজীর বাজার থেকে রাজ্জাক মোল্যার নেতৃত্বে শতাধিক মটর সাইকেল বহর নিয়ে আমাদের জামাল ইউনিয়নের ভাইদের পাশে দাড়িয়েছি। এখন থেকে কোলা বাজার স্বাধীন, কোলা বাজার মুক্ত। একথা ঘোষণা করতে করতে এবং উল্লাস প্রকাশ করতে করতে মটর সাইকেল বহরটি চলে যায়। নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শীরা জানায়, এ রক্তক্ষয়ী সংঘর্ষে কালীগঞ্জের পূর্বাঞ্চলের মূর্তিমান আতঙ্ক যুবলীগ ক্যাডার ও বর্তমান নয়া বিএনপি নেতা বাবলুর রহমান ঘ্যানা তার সশস্ত্র বাহিনী নিয়ে এ ঘটনায় অংশ নেয়। তার নেতৃত্বে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্রও ব্যবহার করা হয়েছে। ঘটনা ঘটিয়ে ঘ্যানা বাহিনীর প্রায় অর্ধশতাধীক সদস্য গোপালপুরে অবস্থান নিয়েছে। তারা যে কোন সময় আবারো হামলা চালাতে পারে বলে এলাকাবাসী আশংকা প্রকাশ করেছেন। উল্লেখ্য, কালীগঞ্জে বিএনপির মনোনয়ন প্রত্যাশি এক নেতা যুবলীগ ক্যাডার ঘ্যানাকে জামিনে মুক্ত করিয়ে প্রতিপক্ষ দমনের কাজে ব্যবহার করার অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত একটি প্রতিবেদন ইতিপূর্বে উচ্চকন্ঠ নিউজে প্রকাশিত হয়। যা এ হত্যাকান্ডের ঘটনার মধ্য দিয়ে উচ্চকন্ঠ নিউজের আশংকাই সত্যে পরিণত হলো।

office@ukantho.com


Photo

নির্বাচনকে উপলক্ষ্য করে বিভিন্ন পরাশক্তি ও এজেন্সি সক্রিয় হবে: গোলাম পরওয়ার

এফএনএস : জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন,...

Photo

নড়াইলে জামায়াত ইসলামের নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইলে জামায়াত ইসলামের ওয়ার্ড...

Photo

ঝিনাইদহের কুমড়াবাড়িয়ায় বিশ্ব পানি দিবস উপলক্ষে স্মারকলিপি প্রদান

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়নে...

Photo

কালীগঞ্জে নিরাপদ সড়ক দিবসে র‌্যালী ও আলোচনা সভা

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত