সোমবার | ১ জুন ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে খাগড়াছড়িতে সড়ক অবরোধ

উচ্চকন্ঠ   25-Sep-2025   34

Photo

এফএনএস: অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খাগড়াছড়িতে আধাবেলা সড়ক অবরোধ চলছে। পাহাড়ি শিক্ষার্থীদের ডাকা অবরোধের কারণে খাগড়াছড়ির সঙ্গে আভ্যন্তরীণ ও দূরপাল্লার সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। বিভিন্ন স্থানে ইট, গাছের গুঁড়ি ফেলে পিকেটিং করার খবর পাওয়া গেছে। সকাল ৬টা থেকে শুরু হওয়া এ অবরোধ চলবে বেলা ১২টা পর্যন্ত। এদিকে ইউপিডিএফ-প্রসীত গ্রুপ সমর্থিত তিন পাহাড়ি সংগঠন অবরোধ কর্মসূচিতে সমর্থন জানিয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় জেলা সদরের সিঙ্গিনালা এলাকায় প্রাইভেট পড়া শেষে ফেরার পথে কয়েকজন যুবক কিশোরীকে চেতনানাশক লাগিয়ে অজ্ঞান করে দলবদ্ধ ধর্ষণ করে। পরে খোঁজাখুঁজির পর রাত আনুমানিক ১১টার দিকে একটি পরিত্যক্ত স্থান থেকে তাকে উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে গত বুধবার সকালে শায়ন শীল (১৯) নামে অভিযুক্ত এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেছেন।

office@ukantho.com


Photo

মহেশপুরে সংস্থার কার্যক্রম বন্ধ ও মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুরে তুর্কি...

Photo

ফরিদা পারভীনের মৃত্যুতে লোকসংগীতে বিশাল শূন্যতা সৃষ্টি হলো: মির্জা ফখরুল

এফএনএস: লোকসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে শোক জানিয়েছেন...

Photo

কালীগঞ্জে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন

কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন...

Photo

ডেইলি স্টার ও প্রথম আলোর দুটি নিউজ নিয়ে ক্ষোভ আইন উপদেষ্টার

এফএনএস: অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত