শনিবার | ৩১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে সাজাপ্রাপ্ত ৩ পলাতক আসামী গ্রেপ্তার

উচ্চকন্ঠ   29-Apr-2026   280

Photo

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত পৃথক মামলার ৩ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবাগত রাতে ঢাকা সিটি এবং জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন-উপজেলার ভাটাডাঙ্গা গ্রামের গোলাম মন্ডলের ছেলে ইকবাল হোসেন, সে সশ্রম যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত একজন পলাতক আসামী, কালীগঞ্জ উপজেলার খামার মুন্দিয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে সাদ্দাম হোসেন। সে ১ বছর সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী। এই দুই আসামী পুলিশের বিশেষ একটি আভিযানিক দল ঢাকা থেকে গ্রেপ্তার করে। অপরজন হলো ফয়লা ঈদগাহ পাড়ার খোরশেদ আলমের ছেলে লতিফুল ইসলাম। তার বিরুদ্ধে চেক জালিয়াতির মামলায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত আসামি।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেনের নির্দেশনায় এসআই (নি:) রাজিবের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে পৃথক অভিযান পরিচালনা করে আসামীদের আত্মগোপনে থাকা বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন বলেন, গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

office@ukantho.com


Photo

ময়মনসিংহে ছাত্রদল নেতাকে এলোপাতাড়ি পেটালো দুর্বৃত্তরা

এফএনএস: ময়মনসিংহের ধোবাউড়ায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জালাল উদ্দিনকে...

Photo

ঝিনাইদহে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার...

Photo

ঝিনাইদহে জাল সনদে চাকরি করছেন ১০ শিক্ষক: ফেরত দেয়নি সরকারের সাড়ে ৩৩ লাখ টাকা

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলার বিভিন্ন বেসরকারি শিক্ষা...

Photo

বিদ্যালয়ে নেই পর্যাপ্ত ফ্যান, তীব্র গরমে কাহিল শিক্ষার্থীরা: মর্নিং শিফট চালুর দাবি

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহে প্রচন্ড গরমে জনজীবনের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত