মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

ময়মনসিংহে ছাত্রদল নেতাকে এলোপাতাড়ি পেটালো দুর্বৃত্তরা

উচ্চকন্ঠ   10-Jun-2025   42

Photo

এফএনএস: ময়মনসিংহের ধোবাউড়ায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জালাল উদ্দিনকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার দুধনই সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে দুধনই সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তা দিয়ে যাচ্ছিলেন জালাল উদ্দিন। এসময় পথরোধ করে দেশীয় অস্ত্র নিয়ে জালাল উদ্দিনের ওপর অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রাতাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার শারীরিক অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক। এ ঘটনায় তীব্র প্রতিবাদসহ হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, জালাল উদ্দিনের ওপর হামলাকারীদের বিচার হতেই হবেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান, হামলাকারীরা যেই হোক না কেন, দ্রুত তাদের আটক করুন। এ বিষয়ে ধোবাউড়া থানার ওসি আল মামুন সরকার বলেন, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। তবে হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে চেষ্টা চলছে।

office@ukantho.com


Photo

ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের প্রথম ধাপ রাষ্ট্রের মৌলিক সংস্কার ও নতুন সংবিধান: নাহিদ

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহŸায়ক নাহিদ ইসলাম বলেছেন, ফ্যাসিবাদী...

Photo

নড়াইলের তুলারামপুরে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইল সদরের তুলারামপুর গ্রামের...

Photo

আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় ৪র্থ দিনে সাক্ষ্য দিলেন তিন চিকিৎসক

এফএনএস: মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ টানা...

Photo

কালীগঞ্জ সরকারি হাসপাতালে ভেঙে পড়েছে প্রশাসনিক ব্যবস্থা: অনিয়মকারী ডাক্তার ও স্টাফরা বহাল তবিয়াতে

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত