বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

বেথুলী মাধ্যমিক বিদ্যালয় অনিয়ম ও দুনীতির আখড়া

উচ্চকন্ঠ   28-May-2025   66

Photo

নিজস্ব প্রতিবেদক:
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বেথুলী মাধ্যমিক বিদ্যালয়টি অত্র এলাকার মাধ্যমিক পর্যায়ের শিক্ষা বিস্তারের আশ্রয়স্থল। বর্তমানে স্কুলটি নানা সমস্যায় জর্জরিত। প্রধান শিক্ষক রেজাউল করিমের স্বৈরাচারীতা আর অদক্ষতায় দিন দিন শিক্ষার মান ক্রমশ নিম্ন থেকে নিম্নতর হচ্ছে। আর তার খেসারত দিচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা।
উল্লেখ্য, বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে সজীব, ডা. শাহিন, শাওন, তুহিনসহ এলাকার অনেকে স্কুলে কথা বলতে গেলেও কোনো লাভ হয়নি। এলাকাবাসীর অভিযোগ প্রধান শিক্ষক নিয়মিত স্কুলে আসেন না। মাঝে মধ্যে আসলেও বেলা ১টার দিকে একজন সহকারী শিক্ষককে সাথে নিয়ে বেড়িয়ে যান। নাম প্রকাশে অনিচ্ছুক একজন সহকারী শিক্ষক উচ্চকণ্ঠ নিউজকে বলেন, তিনি প্রায়ই শিক্ষক কর্মচারীদের সাথে অসৌজন্যমূলক আচরণ করে থাকেন।
লিপ্টন হোসেন, তিতাস হোসেন, কমরুল হোসেনসহ আরো অনেক অভিভাবক অভিযোগ করেন যে, শিক্ষার্থীদের কাছ থেকে উপবৃত্তি বাবদ ১০০ টাকা হারে আদায় করা হয়েছে।এছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন অজুহাতে টাকা আদায় করে থাকে।
আলতাফ হোসেন, একলাচ হোসেন, আসলাম, আব্দুল রশিদ, লিয়াকত আলী, নায়েব আলীসহ এলাকাবাসীর অভিযোগ, স্কুলের এডহক কমিটি গঠন করার ব্যাপারে তাদের মতামতকে অগ্রাহ্য করা হয়েছে। এ ব্যাপার ৮ নং মালিয়াট ইউনিয়ন বিএনপির সেক্রেটারি আব্দুল মজিদ শেখ বলেন, প্রধান শিক্ষক, নীতি বহির্ভূত কাজ করেছে। কেন করেছে? কার নির্দেশে এসব করছে? তার অনিয়ম ও দুনীতি ঢাকবার জন্য বিভিন্ন মহলে যোগাযোগ রক্ষা করে থাকে।' দ্রুত সমস্যা সমাধানে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে এলাকাবাসী।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে মেইড ইন ইন্ডিয়া লেখা পিস্তল ও গুলি উদ্ধার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: জেলার কালীগঞ্জ উপজেলার সড়াবাড়িয়া...

Photo

ওডিআই থেকে মুসফিকের অবসরের ঘোষণা

ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার...

Photo

বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে কৃষকের ফসলের ন্যায়্যমুল্য নিশ্চিত করা হবে-কৃষক দল

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে...

Photo

ঝিনাইদহে লালন শাহের ১৩৫তম তিরোধান দিবস পালন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩তম তিরোধান...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত