বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

মেহেরপুরে শাপলা তুলতে গিয়ে দুই বোনসহ ৪ শিশুর মৃত্যু

উচ্চকন্ঠ   09-Nov-2025   111

Photo

এফএনএস: মেহেরপুরের বারাদী ইউনিয়নের রাজনগর এলাকার মসুরিভাঙ্গা বিলে শাপলা ফুল তুলতে গিয়ে দুই বোনসহ চার বান্ধবী পানিতে ডুবে মারা গেছে। নিখোঁজ হওয়ার পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের মরদেহ উদ্ধার করে। রোববার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। মেহেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শামীম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে রয়েছে- সদর উপজেলার রাজনগর গ্রামের আব্দুস সামাদের বড় মেয়ে ফাতেমা (১৪) ও ছোট মেয়ে আফিফা (১০), ইসার মেয়ে মিম (১৪) এবং সাহারুলের মেয়ে আলেয়া খাতুন (১০)। ফাতেমা ও মিম বারাদী বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। আফিফা ও আলেয়া খাতুন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। প্রত্যক্ষদর্শী হামিদুল ইসলাম বলেন, বিকেলে চার শিশু মিলে বিলে শাপলা তুলতে নামে। একপর্যায়ে তারা গভীর পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা খোঁজাখুঁজি করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে চার শিশুর মরদেহ উদ্ধার করেন। মেহেরপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

office@ukantho.com


Photo

আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ও নিবন্ধন বাতিলের দাবি নাহিদের

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহŸায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা...

Photo

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতীয় পার্টিকেও নিষিদ্ধ চায় জামায়াতে ইসলামী

এফএনএস: বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন...

Photo

প্রবীণ হিতৈষী সংঘের প্রতিষ্ঠা বার্ষিকী পালনে ৭ অক্টোবর কালীগঞ্জে অনুষ্ঠিত হবে আলোচনা সভা, র‌্যালী ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ প্রবীন হিতৈষী সংঘ ও জ্¦রা বিজ্ঞান প্রতিষ্ঠানের...

Photo

মহেশপুর সীমান্তে নারী ও শিশু সহ ১৩ জন আটক

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: অবৈধভাবে সীমান্ত পারাপারের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত