সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মহেশপুর সীমান্তে নারী ও শিশু সহ ১৩ জন আটক

উচ্চকন্ঠ   26-Jun-2025   61

Photo

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে ঝিনাইদহের মহেশপুর সীমান্তে নারী ও শিশু সহ ১৩ জনকে আটক করেছে ৫৮ বিজিবি। আটককৃতদের মধ্যে তিন জন শিশু ও চারজন নারী।
বুধবার আনুমানিক রাত ৮টার সময় মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়ানের সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মুন্সী ইমদাদুর রহমানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটকরা হলেন- ভোলার মনপুরা থানার আন্দিরপাড় গ্রামের বনমালী দাসের ছেলে সুশীল চন্দ্র দাস (৩৩), যশোরের শার্শা উপজেলার ছোটকলোনী গ্রামের দেলোয়ার প্রধান (৬৬), একই জেলার মনিরামপুর উপজেলার পাঁচকাটিয়া গ্রামের অধীর কুমার মন্ডলের ছেলে সমীর মন্ডল (৪০), যশোর কোতোয়ালি থানার দহিতলা গ্রামের বদিয়ার রহমানের ছেলে মোস্তফা হোসেন (২৪) ও চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ধান্যখোলা গ্রামের আব্দুল মজিদের ছেলে আহম্মেদ আলী (৩৩)।
বিজিবির পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, মহেশপুরের খোসালপুর, কুসুমপুর ও পলিয়ানপুর বিওপির বিজিবি সদস্যরা সীমান্তে পৃথক অভিযান চালায়। অভিযানকালে অবৈধভাবে সীমান্ত পারহয়ে ভারত থেকে বাংলাদেশে ও বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের অভিযোগে ১৩ জনকে আটক করা হয়।
এছাড়াও বেনীপুর বিওপির পৃথক অভিযানে ৭০০ গ্রাম গাঁজাসহ কাশেদ আলী (২৫) নামে একজনকে আটক করে। আটক কাসেদ আলী চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হরিহরনগর গ্রামের কামাল হোসেনের ছেলে।
অপরদিকে যাদবপুর বিওপির এক মাদক বিরোধী অভিযানে ৯৪ বোতল ভারতীয় মদ জব্দ করে বিজিবি। আটককৃতদের মহেশপুর ও জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, আটককৃতদের মধ্যে দুইজনকে জাস্টিস এন্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে। এছাড়া অপর চারজন পুরুষের নামে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে বৃহস্পতিবার ঝিনাইদহ আদালতে সোপর্দ করা হবে। এছাড়াও অন্যান্য আটককৃতদের জীবননগর থানায় সোপর্দ করেছে বিজিবি।

office@ukantho.com


Photo

ঝিনাইদহ মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’র আত্মপ্রকাশ: আহবায়ক রাসেল, সদস্য সচিব ইমন

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: একঝাঁক উদ্যোমী ও কর্মঠ তরুণ...

Photo

কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার

এফএনএস: ধর্ষণ মামলায় যশোর চৌগাছা সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম...

Photo

আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে ৯ সিদ্ধান্ত

এফএনএস: সারাদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সার্বিক...

Photo

আওয়ামী লীগ সন্ত্রাসী-বর্বর রাজনৈতিক দল: দুদু

এফএনএস:আওয়ামী লীগ একটি সন্ত্রাসী ও বর্বর রাজনৈতিক দল বলে মন্তব্য করেছেন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত