সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে পরিবেশক সমিতির দুই যুগ পুর্তি উদযাপন

উচ্চকন্ঠ   12-Aug-2026   25

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে ব্যবসায়ীদের সংগঠন পরিবেশক সমিতির দুই যুগ পুর্তি উদযাপন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে শহরের উজির আলী স্কুল মাঠ থেকে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌরসভার সামনে গিয়ে শেষ হয়। পরে পরিবেশক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জেলা দোকান মালিক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা, জেলা পরিবেশক সমিতির সভাপতি আহসান হাবীব রণক, সাধারণ সম্পাদক সুশীল সরকারসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, ব্যবসায়ীদের সততা ও নিষ্ঠার সঙ্গে ব্যবসা পরিচালনার পাশাপাশি ক্রেতাদের স্বার্থের প্রতিও দায়িত্বশীল হতে হবে। একই সঙ্গে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সুন্দর রাখতে চাঁদাবাজির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হওয়ার আহ্বান জানান তারা। আলোচনা সভা শেষে দুই যুগ পুর্তি উপলক্ষে কেক কাটা হয়।

office@ukantho.com


Photo

পৌরসভায় সেবার নামে চলছে প্রহসন: নাগরিকরা কর দিয়ে কিনছেন দুর্ভোগ

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের পৌরসভাগুলোতে নাগরিক...

Photo

বিএনপি থেকে মির্জা আব্বাসের বহিষ্কার চান পাটওয়ারীর

এফএনএস: বিএনপি থেকে মির্জা আব্বাসের বহিষ্কার চেয়েছেন ঢাকা-৮ আসনের...

Photo

যুক্তরাষ্ট্রে আখতারের ওপর হামলা কূটনৈতিক মর্যাদা ও নিরাপত্তার চরম ব্যর্থতা: এনসিপি

এফএনএস: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য...

Photo

জেনেভা ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার ১৪, হত্যাকান্ডে চার জনের সংশ্লিষ্টতা

এফএনএস: রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে দিনভর পুলিশ, র‌্যাব...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত