রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

এনবিআরের ১৭ কর্মকর্তার সম্পদের হিসাব চেয়ে দুদকের নোটিশ

উচ্চকন্ঠ   19-Aug-2025   58

Photo

এফএনএস: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ১৭ কর্মকর্তার সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের প্রত্যেকের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ খতিয়ে দেখতে এই হিসাব চাওয়া হয়েছে। মঙ্গলবার এক ব্রিফিংয়ে এ তথ্য জানান দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন। এনবিআরের এই ১৭ কর্মকর্তা হলেন- এনবিআরের সদস্য মো. লুৎফুল আজিম, এনবিআরের সিআইসির সাবেক অতিরিক্ত মহাপরিচালক মো. আলমগীর হোসেন, যুগ্ম কমিশনার মো. তারিক হাসান, কাস্টমসের অতিরিক্ত কমিশনার সাধন কুমার কুন্ডু, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট পূর্বাঞ্চলের কমিশনার কাজী মোহাম্মদ জিয়া উদ্দিন, রেলওয়ে কাস্টমসের কমিশনার মো. কামরুজ্জামান, বৃহৎ করদাতা ইউনিটের অতিরিক্ত কমিশনার আব্দুল রশিদ মিয়া, কর অঞ্চল ১৬-এর উপকর কমিশনার মো. শিহাবুল ইসলাম, কর অঞ্চল ৮-এর অতিরিক্ত কর কমিশনার মির্জা আশিক রানা, কর অ্যাকাডেমির যুগ্ম-কর কমিশনার মো. মোরশেদ উদ্দিন খান, কর অঞ্চল-১৬ এর উপ-কর কমিশনার মোনালিসা শাহরিন সুস্মিতা, সদস্য (আয়কর নীতি) এ কে এম বদিউল আলম, ভ্যাট গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার হাছান তারিক রিকাবদার, অতিরিক্ত কর কমিশনার মো. মামুন মিয়া, আয়কর গোয়েন্দা ইউনিটের অতিরিক্ত কর কমিশনার সাহেলা সিদ্দিক, কর আপিল ট্রাইব্যুনালের কমিশনার লোকমান আহমেদ এবং কর কমিশনার (কর অঞ্চল-৩) এম এম ফজলুল হক। এর আগে গত জুলাই মাসে তাদের প্রত্যেকের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্তের কথা জানিয়েছিল দুদক।

office@ukantho.com


Photo

আধিপত্য বিস্তার নিয়ে নারায়ণগঞ্জে ছাত্রদল-যুবদল সংঘর্ষ

এফএনএস: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছাত্রদল-যুবদলের...

Photo

ঝিনাইদহে মরমী লোককবি পাগলা কানাইয়ের ১৩৭তম মৃত্যুবার্ষিকী পালিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: মরণের আগে মরো সমনকে শান্ত করো, যদি...

Photo

বিজিবির বিরুদ্ধে জোড়া হত্যা মামলার বাদীকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক:ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা...

Photo

কিশোরগঞ্জে চাচা শ্বশুরকে কুপিয়ে হত্যার অভিযোগ

এফএনএস: কিশোরগঞ্জের মিঠামইনে চাচা শ্বশুরকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত