মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

বিশ্বকাপের আগাম উন্মাদনায় ঝিনাইদহে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচ

উচ্চকন্ঠ   10-Jun-2026   25

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: আসন্ন ফিফা বিশ্বকাপ-২০২৬ উপলক্ষে ঝিনাইদহে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের অংশগ্রহণে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে শহরের পবহাটি এলাকার ‘বলফিল্ড’ মাঠে অগ্রদূত যুব সংঘের উদ্যোগে এ খেলার আয়োজন করা হয়।
বিশ্বকাপের আগাম উন্মাদনায় মুখরিত এ ম্যাচে ব্রাজিল সমর্থিত দল ২-১ গোলের ব্যবধানে আর্জেন্টিনা সমর্থিত দলকে পরাজিত করে ট্রফি জয়ের গৌরব অর্জন করে। খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন দুই দলের বিপুলসংখ্যক সমর্থক ও স্থানীয় ক্রীড়াপ্রেমীরা। পুরো মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।
আয়োজকরা জানান, আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বৃদ্ধি এবং তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তুলতেই এ আয়োজন করা হয়েছে। তারা বলেন, ভবিষ্যতেও নিয়মিত বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হবে। এর মাধ্যমে যুবসমাজকে মাদক, কিশোর গ্যাং ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে একটি সুস্থ ও সচেতন সমাজ গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত থাকবে।
খেলার সার্বিক ব্যবস্থাপনায় সহযোগিতা করেন মোস্তাক আহমেদ, বাদশা বুলবুল, বুলবুল আহমেদ, সোহাগ, তানজিম, সেফাদিন, সুরুজসহ স্থানীয় ক্রীড়া সংগঠক ও স্বেচ্ছাসেবীরা। এছাড়া ম্যাচে প্রাণবন্ত ধারাভাষ্য প্রদান করেন লিটন বিশ্বাস।
আয়োজকদের মতে, এ ধরনের আয়োজন শুধু বিনোদনের খোরাকই জোগায় না, বরং তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হয়।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে জনতার মুখোমুখি আগামীর এমপি শীর্ষক অনুষ্টান জনতার মুখোমুখি জামায়াত প্রার্থী

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: “জনতার মুখোমুখি আগামীর এমপি” শীর্ষক...

Photo

ঝিনাইদহ টার্মিনালে ৩টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে...

Photo

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: বেগবতী নদী থেকে অবৈধ বাঁধ অপসারণ

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় প্রশাসনের...

Photo

হরিণাকুন্ডুতে স্বামী হত্যার দায়ে স্ত্রী ও পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত