রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলে একটি বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

উচ্চকন্ঠ   27-Jul-2025   61

Photo

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইল সদর উপজেলায় এক বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুরে উপজেলার আউড়িয়া ইউনিয়নের পূর্ব সীমাখালী এলাকার চয়ন নন্দীর বাড়িতে এ ঘটনা ঘটেছে।
চয়ন নন্দীর পরিবারের অভিযোগ, গত এক মাস আগে চয়নের জমজ দুই সন্তান অসুস্থ হয়। এসময় একই এলাকার গ্রাম্য চিকিৎসক কনোক মজুমদারের তাদের ওষুধ দেন৷ কনোকের ওষুধ খেয়ে শিশু দুটির অবস্থার আরো অবনতি হয়। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক জানান, 'ভুল চিকিৎসা ও ওষুধ প্রয়োগের কারণে শিশু দুটির অবস্থার অবনতি হয়'। আজ বাড়ির পাশে আরেকজন রোগিকে চিকিৎসা দিতে এলে চয়ন ভুল ওষুধ প্রয়োগের বিষয়টি নিয়ে বাকবিতন্ডায় জড়ান কনোকের সঙ্গে। একপার্যায়ে চয়নের গায়ে হাত দেন কনোক। এরপর হাতাহাতি হয়। কিছু সময় পর কনোকরা চয়নদের বাড়িতে হামলা চালায়, সেসময় বাড়িতে শুধু মাত্র চয়নের স্ত্রী উপস্থিত ছিলেন। সেই সুযোগে চয়নদের ঘরের জানালার কাঁচ, চেয়ারসহ বিভিন্ন মাল-জিনিস ভাঙচুর করেন। এসময় চয়নদের গরু বিক্রি করে রাখা নগদ ২ লাখ টাকা এবং প্রায় চার ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় হামলাকারীরা।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত কনোক মজুমদার। তিনি বলেন, 'তাদের কেউ চয়নদের বাড়িতে হামলা চালানো তো দূরের কথা, 'ওই বাড়িতেই যায়নি। আর আমি কখনো ভুল ওষুধও দেয়নি। এ বিষয় নিয়ে কোনো ঝামেলাও হয়নি।' বরং পূর্ব শত্রুতার জের ধরে চিকিৎসা নেওয়ার কথা বলে ফোন করে ডেকে নিয়ে চয়ন ও তার সহযোগিরা আমাকে মারধর করেছে।
এ ব্যাপারে নড়াইল সদর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, এঘটনায় দুই পক্ষই পাল্টাপাল্টি অভিযোগ করেছেন। পুলিশ ঘটনা স্থলে গিয়েছে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে৷

office@ukantho.com


Photo

তিন সন্তানের জননী নিখোঁজ: অর্থ ও স্বর্ণালঙ্কার নিয়ে প্রতিবেশীর সঙ্গে চলে যাওয়ার অভিযোগ, আদালতে মামলা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়ীয়া গ্রামে...

Photo

বিশিষ্ট সাংবাদিক আলী হাবিবের মৃত্যুতে ঝিনাইদহ প্রেসক্লাবের শোক

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: বিশিষ্ট সাংবাদিক ও দৈনিক কালের...

Photo

কালীগঞ্জে হোটেল ব্যবসায়ীকে মারধর ও নগদ টাকা লুটের অভিযোগ

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে খাবারের বিল চাওয়াকে...

Photo

ঝিনাইদহে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: মানবতা, আত্মত্যাগ ও জাতীয় চেতনায় শহীদদের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত