প্রিয় ঝিনাইদহ
কালীগঞ্জে আবুবকর বিশ্বাস মকছেদ আলী কলেজের প্রতিষ্ঠাতা সদস্যের স্মরণে দোয়া মাহফিল
উচ্চকন্ঠ 19-Jul-2026 40
একরামুল ইসলাম তুষার, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে আবুবকর বিশ্বাস মকছেদ আলী কলেজের প্রতিষ্ঠাতা সদস্য আফছার আলী মন্ডলের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ জুলাই) কলেজ প্রাঙ্গণে অধ্যক্ষ মো. মশিয়ার রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে মরহুমের অবদান ও কলেজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুমের সন্তান আশরাফুল আলম সবুজ। এছাড়াও বক্তব্য দেন সহকারী অধ্যাপক আশরাফুল ইসলাম, রেদওয়ানুর রহমান, আশরাফুজ জামান, আব্দুল মজিদ শেখসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
বক্তারা বলেন, মরহুম ছিলেন শিক্ষার্থীদের কাছে একজন আলোকবর্তিকা, স্নেহশীল ও শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। তাঁর আন্তরিকতা, সততা এবং মানবিক গুণাবলী কলেজের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর কর্মময় জীবনের নানা স্মৃতিচারণ করেন এবং বলেন, তিনি কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের কাছে একজন সাদা মনের মানুষ হিসেবে পরিচিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক মুছা করিম। শেষে দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন সহকারী অধ্যাপক নাছির উদ্দীন।
এ সময় কলেজের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
office@ukantho.com