রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

৩ বছরেও শেষ হয়নি ৩০০ ফুট সড়ক সংস্কার, চরম দুর্ভোগে জীবননগর-মহেশপুরের হাজারো মানুষ

উচ্চকন্ঠ   21-Jul-2026   33

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী জীবননগর উপজেলার হাসাদাহ-মহেশপুর সড়কের মাত্র ৩০০ ফুট অংশের সংস্কারকাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন দুই উপজেলার হাজারো মানুষ। ঠিকাদার প্রতিষ্ঠানের ধীরগতির কারণে প্রায় তিন বছরেও কাজ শেষ না হওয়ায় প্রতিদিনই দুর্ভোগের পাশাপাশি ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
সরেজমিনে দেখা যায়, সড়কটির সংস্কারাধীন অংশজুড়ে ছোট-বড় অসংখ্য গর্ত সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই এসব গর্তে পানি জমে পুরো রাস্তা কাদাপানিতে একাকার হয়ে যায়। ফলে কোথায় গর্ত আর কোথায় রাস্তাÑতা বোঝার উপায় থাকে না। ছোট-বড় যানবাহন চলাচলের সময় কাদাপানি ছিটকে পথচারীদের জামাকাপড় নষ্ট হচ্ছে। পাশাপাশি মোটরসাইকেল, ভ্যান, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন চলাচলে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে।
স্থানীয় শিক্ষক ফরমান আলী বলেন, আমার বাড়ি এই সড়কের পাশে। প্রতিদিন এই রাস্তা দিয়ে জীবননগরে যাতায়াত করি। ঠিকাদার প্রতিষ্ঠান প্রায় তিন বছরেও মাত্র ৩০০ ফুট রাস্তার সংস্কার শেষ করতে পারেনি। এতে এলাকাবাসীসহ দুই উপজেলার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। আমরা দ্রুত কাজ শেষ করার দাবি জানাচ্ছি।
এই সড়ক দিয়ে নিয়মিত চলাচলকারী অনিক ইসলাম বলেন,বৃষ্টির সময় এই রাস্তা দিয়ে চলাচল করা খুবই কষ্টকর। কাদার কারণে অনেক সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যাওয়ার উপক্রম হয়। দ্রুত কাজ শেষ করা প্রয়োজন।
কলেজছাত্রী লাবনী খাতুন বলেন,প্রতিদিন কলেজে যাতায়াত করতে গিয়ে ভোগান্তির শিকার হতে হয়। বৃষ্টির দিনে কাদাপানিতে পোশাক নষ্ট হয়ে যায়। নিরাপদে চলাচলের জন্য দ্রুত রাস্তার সংস্কার প্রয়োজন।
স্কুলশিক্ষার্থী শিহাব উদ্দিন বলেন,স্কুলে যেতে অনেক কষ্ট হয়। রাস্তা খারাপ থাকায় প্রায়ই পিছলে পড়ে যাওয়ার ভয় থাকে। আমরা দ্রুত ভালো রাস্তা চাই।
এ বিষয়ে জীবননগর উপজেলা প্রকৌশলী আল আমিন বলেন,হাসাদাহ-মহেশপুর সড়কের ৩০০ ফুট অংশের সংস্কারকাজ দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। এই অংশে দুই পাশে ড্রেন নির্মাণ করা হবে। কিন্তু সরকারি জায়গায় অবৈধভাবে নির্মিত কয়েকটি পাকা দোকান ড্রেন নির্মাণে বাধা হয়ে আছে। দোকান অপসারণের জন্য একাধিকবার আলোচনা হয়েছে। দোকান মালিকরা স্থাপনা সরিয়ে নিলেই দ্রুত রাস্তার সংস্কার ও ড্রেন নির্মাণকাজ শুরু করা হবে।
স্থানীয় ভুক্তভোগী ও এলাকাবাসীর দাবি, জনস্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন দ্রুত আইনানুগ ব্যবস্থা নিয়ে সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করুক এবং দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সংস্কারকাজ দ্রুত সম্পন্ন করে দুই উপজেলার মানুষের দুর্ভোগ লাঘব করুক।

office@ukantho.com


Photo

চব্বিশের আন্দোলনে বুদ্ধিজীবীরা অনুপস্থিত ছিলেন: গভর্নর

এফএনএস: বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, চব্বিশের...

Photo

রাতে বাসরঘরে, সকালে আখক্ষেতে বরের লাশ

এফএনএস: ঘটনাটি ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের পিসনাইল গ্রামে...

Photo

আ. লীগ দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে গেছে: মঈন খান

এফএনএস:বিগত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতিকে ধ্বংস করে...

Photo

নড়াইলের কালিয়ায় ঐতিহ্যবাহী স্থাপনা রক্ষায় মানববন্ধন

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: ভারতীয় উপমহাদেশের বিখ্যাত...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত