বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

রাজধানীতে ১০ বছরের গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

উচ্চকন্ঠ   14-Jul-2025   54

Photo

এফএনএস: রাজধানীর রমনার একটি বহুতল ভবনের ফ্ল্যাট থেকে ১০ বছর বয়সী এক গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিশুটির নাম মোছা. সুফিয়া আক্তার। সে সুনামগঞ্জ জেলার তাহেরপুর থানার ব্রাহ্মণগাঁও গ্রামের মো. জামাল উদ্দিনের মেয়ে। সোমবার ভোর সাড়ে ৪টার দিকে রমনা মডেল থানাধীন ওয়াইসিসি আবাসিক এলাকার একটি ভবনের অষ্টম তলায় এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে বাথরুমের পানির লাইনের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করে রমনা থানার এসআই মো. জাহিদুল ইসলাম বলেন, মেয়েটি চিকিৎসক সাইফুর রহমান খান নাঈমের বাসায় গৃহকর্মীর কাজ করতো। ওই সময় বাসার মালিক পরিবারসহ কক্সবাজারে বেড়াতে গিয়েছেন। বাসায় তখন মোট চার জন গৃহকর্মী ছিল, তাদের একজন সুফিয়া। তিনি আরও বলেন, বাথরুম থেকে পানি বের হচ্ছিল এবং দরজা ভেতর থেকে বন্ধ থাকায় সন্দেহ হয়। পরে জানালার কাচ ভেঙে ভেতরে ঢুকে দেখা যায় সুফিয়া ঝুলন্ত অবস্থায় আছে। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হলেও, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। জানা গেছে, নিহত সুফিয়া এক বছরেরও বেশি সময় ধরে ওই বাসায় গৃহকর্মীর কাজ করছিল। শিশু বয়সে গৃহকর্মে যুক্ত হওয়া এবং তার রহস্যজনক মৃত্যু নতুন করে প্রশ্ন তুলেছে শহরের অভিজাত এলাকাগুলোতে শিশুদের দিয়ে কাজ করানোর নৈতিকতা ও আইনি বাধ্যবাধকতা নিয়ে। ঘটনার সময় বাসায় উপস্থিত গাড়িচালক আবদুল আউয়াল বলেন, ভোরে অন্য একজন গৃহকর্মী বাথরুমে যেতে চাইলে দেখে ভেতর থেকে দরজা বন্ধ। অনেক ডাকাডাকিতেও সুফিয়ার সাড়া না পেয়ে জানালার কাচ ভেঙে দরজা খোলা হয়। তখন দেখা যায়, সে ওড়না পেঁচিয়ে ঝুলে আছে। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়। এসআই জানান, লাশটি আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

office@ukantho.com


Photo

কালীগঞ্জ নলডাঙ্গা ভূষন শিশু একাডেমির পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্টান

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: কালীগঞ্জ নলডাঙ্গা ভূষন শিশু একাডেমির...

Photo

জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রীর

এফএনএস: দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি...

Photo

শৈলকুপায় আওয়ামী লীগ নেতার দেওয়া হয়রানিমুলক মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপায় ভুয়া কাগজ দিয়ে...

Photo

ফজলুর রহমানকে বিএনপি থেকে বহিষ্কারের দাবি

এফএনএস: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের বক্তব্যকে কুরুচিপূর্ণ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত