রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

স্থগিতাদেশ প্রত্যাহার না হলে আ. লীগ নির্বাচন করতে পারবে না: ইসি মাছউদ

উচ্চকন্ঠ   19-May-2025   66

Photo

এফএনএস: নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে। নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে। নিবন্ধনের স্থগিতাদেশ বাতিল বা প্রত্যাহার না হলে দলটি নির্বাচন করতে পারবে না। সুযোগ নেই। সোমাবার বেলা ১১টার দিকে রাজশাহী আঞ্চলিক লোক প্রশাসন কেন্দ্রে ‘ভোটার তালিকা হালনাগাদ-২০২৫, পরবর্তী পর্যালোচনা ও টেকসই উন্নয়ন পরিকল্পনা’—শীর্ষক দিনব্যাপী কর্মশালায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন হবে কি না এ নিয়ে কমিশন কি মনে করে এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, এই প্রশ্নের উত্তর দেওয়ার সময় এখনও আসেনি। নির্বাচন কমিশন প্রধান উপদেষ্টার বেঁধে দেওয়ার সময়ে নির্বাচন বাস্তবায়ন করতে সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে। এই কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। এ ছাড়াও অতিথি হিসেবে বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতনরা উপস্থিত ছিলেন। কর্মশালায় রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের ৭০ জন নির্বাচন কর্মকর্তা, তথ্য সংগ্রহকারী কর্মকর্তা অংশ নেন।

office@ukantho.com


Photo

ঐকমত্য না হলে সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার: আইন উপদেষ্টা

এফএনএস: আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, জুলাই জাতীয়...

Photo

ঝিনাইদহ জেলা কারাগারের ৭৯ জন কয়েদি পোস্টাল ব্যালটে ভোট দেবেন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: দেশের ইতিহাসে এই প্রথমবারের মতো জাতীয়...

Photo

ঝিনাইদহে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী ও পরিচিতি সভা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে আইন ও মানবাধিকার সুরক্ষা...

Photo

অসুস্থ বিএনপি নেতা মাহাবুবার রহমানের বাসায় হামিদ, এ যেন দুই ভাইয়ের মিলন মেলা

নিজস্ব প্রতিবেদক: ও বৌমা! ও বৌমা! দেখে যাও আমার ছোট ভাই হামিদ আমাকে দেখতে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত