মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

নড়াইলে ট্রাকচাপা দিয়ে পাম্প ম্যানেজারকে হত্যার ঘটনায় সব পাম্প বন্ধ; ট্রাক জব্দ, চালক পলাতক

উচ্চকন্ঠ   29-Mar-2026   68

Photo

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইল-ঢাকা-বেনাপোল জাতীয় মহাসড়কের পাশে তুলারামপুর এলাকায় তানভীর ফিলিং অ্যান্ড গ্যাস স্টেশনের ম্যানেজার নাহিদ সরদার (৩৩) হত্যার ঘটনায় জেলার সব তেল পাম্প বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার (২৯ মার্চ) দুপুরে পাম্প বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল জেলা তেল পাম্প মালিক সমিতির যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম হিটু।
তিনি বলেন, তানভীর ফিলিং অ্যান্ড গ্যাস স্টেশনের ম্যানেজার নাহিদ হত্যার ঘটনায় নড়াইল জেলার ১০টি পাম্প একদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
এর আগে শনিবার (২৮ মার্চ) রাত দুইটার দিকে ট্রাকে তেল না পেয়ে ট্রাকচালক নড়াইল সদর উপজেলার পেড়লী গ্রামের সুজাত মোল্যা তানভীর ফিলিং অ্যান্ড গ্যাস স্টেশনের ম্যানেজার নাহিদ সরদারকে পাম্পের পাশে মহাসড়কের ওপর ট্রাকচাপা দিয়ে হত্যা করে বলে অভিযোগ রয়েছে। নিহত নাহিদ পেড়লী গ্রামের আকরাম সরদারের ছেলে। এ সময় নাহিদের সঙ্গী চামরুল গ্রামের জিহাদ মোল্যাকেও (২৭) ট্রাকচাপায় দিয়ে পা ভেঙ্গে দেয়া হয়েছে। জিহাদকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত জিহাদ চামরুল গ্রামের জহুর আলীর ছেলে।
এদিকে, ট্রাকচালক সুজাত মোল্যা ট্রাকসহ পালিয়ে গেছে। তার বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। ঘর তালাবন্ধ রয়েছে।
তেলপাম্পের সিসিটিভি ফুটেজে দেখা যায়, শনিবার রাতে তেল না পেয়ে বাকবিতন্ডার একপর্যায়ে ট্রাকচালক সুজাত ওই পাম্পেই অবস্থান করেন। রাত ২টা ১০ মিনিটের দিকে ফিলিং স্টেশনের কাজ শেষ করে নাহিদ মোটরসাইকেলযোগে সহকর্মী জিহাদকে নিয়ে বাড়িতে যাওয়ার সময় পাম্প থেকে ট্রাক চালিয়ে দ্রুত গতিতে তাদের পেছনে ধাওয়া করে ট্রাকচাপা দিয়ে হত্যা করে পালিয়ে যায়।
এ বিষয়ে তুলারামপুর হাইওয়ে থানার ওসি সেকেন্দার আলী বলেন, নাহিদ হত্যাকান্ডের ঘটনায় অভিযুক্ত ট্রাক চালক সুজাত পলাতক রয়েছে। তবে, রোববার দুপুরে বেনাপোল থেকে ট্রাকটিকে পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়েছে।
নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টি এম রাহসিন কবির বলেন, খবর পেয়ে সরেজমিন এসেছি। অভিযুক্ত চালককে ধরতে কাজ করছে প্রশাসন। এছাড়া পাম্পের নিরাপত্তার জন্য সব ধরণের পদক্ষেপ নেয়া হয়েছে।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে জমি ও পারিবারিক বিরোধে হামলা, গৃহবধূ আহত

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মালিয়াট...

Photo

যশোরে ট্রাকের ধাক্কায় গৃহবধুর পা বিচ্ছিন্ন, স্পিড ব্রেকারের দাবিতে সড়ক অবরোধ

আজিমুল ইসলাম নিজস্ব প্রতিবেদক: যশোরের সতীঘাটায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায়...

Photo

ইউনিয়ন পরিষদের সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

এফএনএস: নরসিংদীর রায়পুরা উপজেলায় শাহীন মিয়া (৩২) নামে এক যুবককে কুপিয়ে...

Photo

প্রমাণ ছাড়া বৈষম্যবিরোধী আন্দোলনের মামলার আসামিদের গ্রেপ্তার নয়: ডিএমপি

এফএনএস: বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় তদন্তে উপযুক্ত প্রমাণ ও ঊর্ধ্বতন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত