মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

উচ্চকন্ঠ   12-Aug-2025   58

Photo

এফএনএস: কুষ্টিয়ার মিরপুরে পূর্ব বিরোধের জেরে স্থানীয় পত্রিকা দৈনিক আজকের সূত্রপাতের উপজেলা প্রতিনিধি ফিরোজ আহমেদকে হাতুড়ি, ইট ও লোহার রড দিয়ে মারপিট করেছে সন্ত্রাসীরা। গতকাল সোমবার ভোর ৫টার দিকে মিরপুর বিজিবি সেক্টরপাড়ায় তার নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা গেছে, দুই সপ্তাহ আগে সাংবাদিক ফিরোজ আহমেদের নাতি ছেলে ও একই এলাকার প্রতিবেশী মিলনের ছেলে খেলাধুলা করার সময় তাদের মধ্যে হাতাহা‌তি হয়। এ ঘটনার জেরে গতকাল সোমবার ভোররাত ৫টার দিকে স্থানীয় মসজিদে নামাজ পড়তে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন ফিরোজ আহমেদ। এমন সময় মিলনসহ আরও ৪-৫ জন হত্যার উদ্দেশ্যে তার ওপর হামলা চালায়। সন্ত্রাসীরা হাতুড়ি, ইট ও লোহার রড দিয়ে ফিরোজের মাথা, পা, হাতসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত করে গুরুতর আহত করে। পরে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। স্থানীয়রা ফিরোজকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সাংবাদিক ফিরোজ আহমেদ উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক। এঘটনার পর থেকে অভিযুক্ত মিলনসহ তার পরিবারের লোকজন পলাতক রয়েছেন। কুষ্টিয়া‌ জেনা‌রেল হাসপাতা‌লের আবা‌সিক মেডিকেল অফিসার (আরএমও) হো‌সেন ইমাম ব‌লেন, ফিরোজ আহমেদ মাথায় গুরুতর আঘাত পে‌য়ে‌ছেন। তাছাড়া পা‌য়ে আঘা‌তের চিহ্ন র‌য়ে‌ছে। তি‌নি এখ‌নো আশঙ্কামুক্ত নন। মিরপুর থানার ওসি মোমিনুল ইসলাম বলেন, হামলার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। এঘটনায় এখনো লিখিত অভিযোগ পাইনি। তবুও বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দ্রুতই অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে।

office@ukantho.com


Photo

জনগণের অধিকার হরণ হতে দেবো না: জামায়াত আমির

এফএনএস: প্রয়োজনে দেশের জন্য জীবন দেবেন, তবু জনগণের অধিকার হরণ হতে দেবেন...

Photo

সুনামগঞ্জে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত

এফএনএস: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা সদর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে...

Photo

জিল্লুর রহমানের অভিযোগের জবাব দিলেন হাসনাত

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহকে...

Photo

কালীগঞ্জে হাসপাতালে নিরাপদ পানি সরবরাহ স্কীম হস্তান্তর ও জলাতঙ্কের ভ্যাকসিন প্রদান

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদাহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত