রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

রাজধানীতে কাটা হাত-পা উদ্ধার

উচ্চকন্ঠ   28-Feb-2026   61

Photo

এফএনএস: রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের পাশ থেকে দুটি কাটা হাত এবং স্কাউট ভবনের পাশ থেকে একটি কাটা পা উদ্ধার করেছে পল্টন থানা-পুলিশ। পরে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পুলিশ নিহতের পরিচয় শনাক্ত করে। গত শুক্রবার দিবাগত রাত ২টার দিকে পা এবং শনিবার সকালে কাটা দুই হাত উদ্ধার করা হয়। কাটা হাত-পা ওবায়দুল্লাহ নামে এক ব্যক্তির দেহের অংশ বলে জানিয়েছে পুলিশ। পল্টন থানার ওসি মোস্তফা কামাল খান জানান, বায়তুল মোকাররমের দক্ষিণ ও উত্তর গেটের মাঝামাঝি এলাকায় রাস্তায় বিচ্ছিন্ন দুই হাত পাওয়া যায়। এছাড়া স্কাউট ভবনের সামনের রাস্তা থেকে উদ্ধার করা হয় একটি বিচ্ছিন্ন পা। তিনি জানান, পরে হাতের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে জানা গেছে, ওবায়দুল্লাহ নামে এক ব্যক্তির দেহের অংশ এই হাত ও পা। তার বাড়ি নরসিংদীর শিবপুর উপজেলায়। ওসি বলেন, দেহের অংশ বিশেষ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল (ঢামেক) কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দেহের বাকি অংশ উদ্ধারের চেষ্টা চলছে।

office@ukantho.com


Photo

মাতারবাড়ী অঞ্চলের অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত করার আহ্বান প্রধান উপদেষ্টার

এফএনএস: উপকূলীয় অঞ্চলকে দেশের প্রধান উৎপাদন ও রফতানিমুখী মুক্তবাণিজ্য...

Photo

শিক্ষা প্রতিষ্ঠানে কোনো রাজনৈতিক প্রভাব বরদাশত করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী

এফএনএস: শিক্ষা খাতকে দুর্নীতিমুক্ত ও দলীয়করণমুক্ত রাখার অঙ্গীকার...

Photo

ঝিনাইদহে জাতীয় নির্বাচন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: তারুণ্যের প্রথম ভোট, গণতন্ত্রের পক্ষে...

Photo

গণভোটে ‘হ্যাঁ’ দিয়ে রাষ্ট্র সংস্কারের পক্ষে অবস্থান নিন: মির্জা ফখরুল

এফএনএস: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনগণের প্রতি আহ্বান...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত