প্রিয় ঝিনাইদহ
ঝিনাইদহের মহেশপুরে তিন ফসলী জমি রক্ষায় কৃষকদের মানববন্ধন
উচ্চকন্ঠ 30-Apr-2026 43
বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুরে তিন ফসলী জমি রক্ষায় মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার সাড়াতলা এলাকার তুষার সিরামিকস কারখানার সামনে এ কর্মসূচীর আয়োজন স্থানীয় কৃষকরা। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সাড়াতলা, কৃষ্ণচন্দ্রপুর, পুরন্দরপুর গ্রামের কৃষকর অংশ নেয়।
ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচীতে কৃষকরা অভিযোগ করেন, তুষার সিরামিকস কারখানার বর্জ্য’র কারণে ওই এলাকার ফসলের ক্ষতি হচ্ছে। এছাড়াও কারখানার বিষাক্ত ধোয়ার কারণে গাছপালা ও ফসল নষ্ট হচ্ছে। সেই সাথে ধোয়ার কারণে অসুস্থ হচ্ছেন অনেকে। এ নিয়ে দীর্ঘদিন ধরে তারা প্রতিবাদ করা হলেও নতুন করে কারখানার পরিধি বাড়ানো হচ্ছে। কর্মসূচী থেকে এর প্রতিকার চান কৃষকরা।
office@ukantho.com