সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

বরিশালে ভয়াবহ অগ্নিকান্ডে ২৭ দোকান পুড়ে ছাই

উচ্চকন্ঠ   25-Jul-2025   64

Photo

এফএনএস: বরিশালের মুলাদী উপজেলা সদরে ভয়াবহ অগ্নিকান্ডে ২৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গত বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে মুলাদী সদর ইউনিয়নের পশ্চিম চরলক্ষীপুর গ্রামের নন্দীর বাজারে এ ঘটনা ঘটে। বাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, প্রতিদিনের মতো গত বৃহস্পতিবার রাতে দোকানপাট বন্ধ করে বাজারের ব্যবসায়ীরা যে যার মতো করে বাড়িতে চলে যান। রাত আড়াইটার দিকে আগুনের সূত্রপাত ঘটলে প্রথমে স্থানীয়রা ও পরে ব্যবসায়ীরা এসে সাধ্যমতো আগুন নেভানোর চেষ্টা করেন। দেড়ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হলেও মুদি এবং মনোহারীসহ ২৭টি দোকান পুড়ে ছাই হয়। এসব দোকানের কোনো মালামাল উদ্ধার করা যায়নি। নন্দীর বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মাসুম শরীফ বলেন, অগ্নিকান্ডে ২৭টি দোকানের ভেতরে থাকা সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে এ অগ্নিকান্ড ঘটেছে। স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বার মো. জাকির হোসেন বলেন, রাত আড়াইটার দিকে শাহিনের মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর কাজ শুরু করে, তবে মুহূর্তের মধ্যে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে একে একে ২৭টি দোকান পুড়ে যায়। তিনি বলেন, নন্দীর বাজারের আগের একটি ব্রিজের কারণে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে যেতে পারেনি, তবে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলেন। এ বিষয়ে মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিজাম উদ্দিন বলেন, প্রাথমিকভাবে শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকান্ডের সূত্রপাতের বিষয়টি জানা গেছে, তবে বাজারে থাকা দোকানে তেলের ড্রামের কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। তিনি বলেন, আগুনে ক্ষয়ক্ষতির হিসাব নিরূপণের কাজ চলমান। সেই সঙ্গে সরকারিভাবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতা করার জন্যও উদ্যোগ নেওয়া হচ্ছে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহ হোটেলকর্মী খুশি হত্যার রহস্য উদঘাটন, ক্লু লেস মামলায় ৬৬ দিন পর কথিত প্রেমিক গ্রেফতার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের পাগলাকানাই এলাকার ভাড়া...

Photo

ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন, সরকারের অবস্থান বদলাবে না: উপদেষ্টা রিজওয়ানা

এফএনএস: জাতীয় নির্বাচন নিয়ে চলমান নানা জল্পনার অবসান ঘটিয়ে পরিবেশ,...

Photo

ঝিনাইদহের কুমড়াবাড়িয়ায় ১,০২৫টি ফলজ ও বনজ বৃক্ষ রোপণের উদ্বোধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলার ৫ নম্বর কুমড়াবাড়িয়া...

Photo

শরীয়তপুর ও ঢাকায় দুই চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরে ডা: নাসির ও রাজধানীর স্কয়ার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত