বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কুয়েটের মেধাবী শিক্ষার্থী ঝিনাইদহের আসিফ আকবরকে সংবর্ধনা

উচ্চকন্ঠ   13-Aug-2026   22

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ফার্স্ট ক্লাস অর্জন করা ঝিনাইদহের কৃতি শিক্ষার্থী আসিফ আকবরকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ঝিনাইদহ শহরের আহার রেস্টুরেন্টে শিশু কুঞ্জ স্কুল অ্যান্ড কলেজের এসএসসি-৯৩ ব্যাচের বন্ধুদের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আসিফ আকবর ঝিনাইদহ সদর উপজেলার বৈডাঙ্গা গ্রামের ব্যবসায়ী মফিজুল ইসলামের ছেলে। কুয়েটে তার এই কৃতিত্বে পরিবারের পাশাপাশি এলাকাবাসীর মধ্যেও আনন্দের সৃষ্টি হয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, আসিফ আকবরের এ সাফল্য ঝিনাইদহের শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস। তার এই অর্জন ভবিষ্যৎ প্রজন্মকে উচ্চশিক্ষা ও গবেষণায় আরও উৎসাহিত করবে বলে তারা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শাহজাহান আলী, আকুল উদ্দিন, আব্দুর রহমান, জাহিদুজ্জামান সেলিম, নাসির উদ্দিন, আনিছুর রহমান মিলনসহ এসএসসি-৯৩ ব্যাচের অন্যান্য সদস্যরা।
শেষে কৃতি শিক্ষার্থী আসিফ আকবরকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত সবাই তার ভবিষ্যৎ জীবনের সফলতা কামনা করেন। আসিফ আকবর ঈঝঊ-২ক২০ ব্যাচে ফার্স্ট ক্লাস ও ব্যাচে ২য় স্থান অর্জন করেছে।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে পুলিশকে চ্যালেন্জ মাদকসেবীর, ডোপ টেষ্টে পজিটিভ হওয়ায় কারাদন্ড

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: মাদক সেবনের অপরাধে দুই জনকে গ্রেফতার...

Photo

কালীগঞ্জে পাকা রাস্তা ভেঙ্গে চলাচলের জনদুর্ভোগ

টিপু সুলতান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ কালীগঞ্জ কোলাবাজার সড়কের ফয়লা...

Photo

শেখ হাসিনার চিকিৎসাগত নিপীড়নের শিকার হয়েছেন খালেদা জিয়া: হাসনাত

এফএনএস: জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ...

Photo

চট্টগ্রামে চাঁদা না দেওয়ায় গ্যারেজ মালিককে ছুরিকাঘাতে হত্যা

এফএনএস: চট্টগ্রামের বাকলিয়ায় চাঁদা না দেওয়ায় শাহজাহান মিয়া (৩৫) নামে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত