বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

শেখ হাসিনার চিকিৎসাগত নিপীড়নের শিকার হয়েছেন খালেদা জিয়া: হাসনাত

উচ্চকন্ঠ   29-Nov-2025   63

Photo

এফএনএস: জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার হাতে চিকিৎসাগত নিপীড়নের শিকার হয়েছেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হাসনাত আব্দুল্লাহ এ কথা বলেন। তার সঙ্গে হাসপাতালে এসেছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, আল্লাহ যেন হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত বেগম খালেদা জিয়াকে বাঁচিয়ে রাখেন। তিনি বলেন, দোয়া করবেন ওনার (বেগম খালেদা জিয়া) জন্য, আল্লাহ যেন ওনাকে সুস্থ করে দেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, আমাদের গণতান্ত্রিক উত্তরণের পথে ওনার যে লড়াই, সে লড়াইয়ের মধ্য দিয়ে যে গণতান্ত্রিক উত্তরণের পথে দেশ যাচ্ছে, সেটি যেন উনি নিজে দেখে যেতে পারেন। তিনি বলেন, যার কারণে ওনার আজকে এই পরিণতি হয়েছে, একটা ক্লিনিক্যাল অপ্রেসনের মধ্য দিয়ে উনি গিয়েছেন, উনি মেডিকেল অত্যাচারের মধ্য দিয়ে গেছেন-আমার মনে হয়, আল্লাহ যেন হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত ওনাকে বাঁচিয়ে রাখেন। এভারকেয়ার হাসপাতালে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার প্রয়োজনে বিদেশে নেওয়ার সব প্রস্তুতি নিয়ে রেখেছে মেডিকেল বোর্ড। শনিবার বেগম খালেদা জিয়ার খোঁজখবর নিতে হাসপাতালে যান নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। এ সময় তিনি জানান, মেডিকেল বোর্ডের দায়িত্বে থাকা চিকিৎসকরা বলেছেন বেগম খালেদা জিয়াকে আরও উন্নত চিকিৎসায় বিদেশে নেয়ার প্রস্তুতি রাখা হয়েছে।

office@ukantho.com


Photo

ঈদের ছুটিতেও ঝিনাইদহ মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নরমাল ডেলিভারিতে জন্ম নিল ৬ নবজাতক

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহার দীর্ঘ ছুটিতে যখন...

Photo

ট্রাম্পের অভিষেকে ওয়াশিংটন যাচ্ছেন চীনের ভাইস প্রেসিডেন্ট

এফএনএস বিদেশ : যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের...

Photo

কালীগঞ্জে হাজার হাজার নেতা কর্মীর অংশ গ্রহণে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশ

নিজস্ব প্রতিবেদক: জননেতা তারেক রহমান প্রণীত ৩১দফা কর্মসূচী গ্রামে...

Photo

চিকিৎসা ব্যবস্থার উন্নতি হলে ভারতমুখী প্রবণতা কমবে ৮০%

প্রতিটি মানুষের সঠিক চিকিৎসা পাওয়া তার মৌলিক অধিকার। দেশের প্রতিটি...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত