রবিবার | ২ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে হাজার হাজার নেতা কর্মীর অংশ গ্রহণে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশ

উচ্চকন্ঠ   29-Oct-2025   71

Photo

নিজস্ব প্রতিবেদক: জননেতা তারেক রহমান প্রণীত ৩১দফা কর্মসূচী গ্রামে গ্রামে মানুষের দোরগোড়ায় পৌঁছাতে হবে। এ দায়িত্ব যুবদলকেই নিতে হবে। কারণ যুবকরাই আগামী দিনের ভবিষ্যত। তাইতো প্রেসিডেন্ট জিয়া দেশের উন্নয়নের ধারা পাল্টে দিতে এবং উন্নয়নে যুবকদের অংশগ্রহণ বাড়াতে যুবদল প্রতিষ্ঠা করেছিলেন।
২১ অক্টোবর বিকেলে উপজেলা যুবদলের আয়োজনে ভূষণ স্কুল সংলগ্ন হলুদ হাট ময়দানে এক বিশাল যুব সমাবেশে নেতৃবৃন্দ উপরোক্ত কথা বলেন। পৌর যুবদলের আহ্বায়ক শাহজাহান আলী খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিযর যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বারোবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সাবেক সদস্য ও উচ্চকন্ঠ নিউজের প্রধান সম্পাদক আনোয়ারুল ইসলাম রবি। প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবার রহমান মিলন। বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাওম আহমেদ, স্বেচ্ছাসেবক দলের পৌর আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
উল্লেখ্য, দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং গুড়িগুড়ি বৃষ্টিতে ভিজে বাদ্য বাজনা বাজিয়ে বিভিন্ন ইউনিয়ন থেকে যুবদলের কয়েক হাজার নেতাকর্মী এ সমাবেশে অংশগ্রহণ করেন।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ৩৫ হাজার টাকা জরিমানা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় পরিবেশ...

Photo

কমলাপুর রেলস্টেশনে প্রাক্তন প্রেমিকাকে কুপিয়ে হত্যা, প্রেমিক আটক

এফএনএস: রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ভয়াবহ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।...

Photo

ঝিনাইদহে ট্রাক চাপায় বাইসাইকেল আরোহী নিহত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপায় ট্রাক চাপায় এক...

Photo

তারেক রহমানের আয়ের উৎস ও নিরাপত্তা ব্যয় নিয়ে প্রশ্ন হাসনাত আবদুল্লাহর

এফএনএস: বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আয়ের উৎস, ব্যক্তিগত ব্যয়...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত