সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

চট্টগ্রামে অটোরিকশায় ট্রেনের ধাক্কায় মা-মেয়ের মৃত্যু

উচ্চকন্ঠ   02-Oct-2025   76

Photo

এফএনএস: চট্টগ্রামের সীতাকুন্ডে সিএনজিচালিত অটোরিকশায় ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মা মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে সীতাকুন্ড পৌরসভার মৌলভীপাড়া ৫ নম্বর ওয়ার্ডের ওয়াবদা রোড গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন- মাকসুদা বেগম (৪৫), মেয়ে সানজিদা সুলতানা (২৫)। তাদের বাড়ি সীতাকুন্ড উপজেলার বড় কুমিরা বাজারের টিএনটি এলাকায়। সীতাকুন্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশরাফ সিদ্দিকী বলেন, অটোরিকশাটি রেলগেট অতিক্রম করার সময় ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনটি ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা মা ও মেয়ে গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চমেক হাসপাতালে দায়িত্বরত চট্টগ্রাম জেলা পুলিশের এসআই আলাউদ্দিন তালুকদার জানান, ট্রেন দুর্ঘটনায় আহত মা ও মেয়েকে হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

office@ukantho.com


Photo

জনগণের বিশ্বাস- আগামীদিনে দেশের কর্ণধার তারেক রহমান: দুদু

এফএনএস: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আজ দেশের...

Photo

ঝিনাইদহে মদ্যপানে ঢাকা মেডিকেলের মেধাবী ছাত্রীর মৃত্যু

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঢাকা মেডিকেলের মেধাবী ছাত্রী ঝিনাইদহে...

Photo

অপরাধ দমনে বাহিনীর কারও গাফিলতি পেলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

এফএনএস: দেশব্যাপী অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনায় আইনশৃঙ্খলা...

Photo

বাল্যবিবাহ প্রতিরোধে ঝিনাইদহে ব্র্যান্ড অ্যাম্বাসেডরদের প্রশিক্ষণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: বাল্যবিবাহ প্রতিরোধে কিশোরী ও সুশীল...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত