সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

সিরাজগঞ্জে নাতনিকে গলাটিপে হত্যা, নানি গ্রেপ্তার

উচ্চকন্ঠ   31-May-2025   66

Photo

এফএনএস: সিরাজগঞ্জের এনায়েতপুরে নাজিয়া আক্তার লাবনী (৮) নামে এক শিশুকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে । এ ঘটনায় শিশুটির নানি লাল বানুকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতের দিকে লাবনীর নানা ব্রাহ্মণগ্রামের মৃত শুকুর আলী সরকারের বাড়িতে এ ঘটনা ঘটে। শনিবার দুপুরের দিকে নিহতের বাবা নাহিদ আলম স্ত্রী ও শাশুড়িসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। শিশুটির বাবা নওগাঁ জেলার আত্রাই উপজেলার পতিসর গ্রামের নাহিদ আলম ঢাকায় কর্মরত ছিল। মা নার্গিস খাতুনের সঙ্গে নানাবাড়িতে থেকে স্থানীয় খাজা ইউনুস আলী ইংলিশ মিডিয়াম স্কুলে নার্সারিতে পড়াশোনা করতো লাবনী। শিশুর পরিবার ও মামলা সূত্রে জানা যায়, প্রায় ৩ বছর ধরে লাবনী তার নানাবাড়িতে থেকে পড়াশোনা করছে। বাবা চাকরির সুবাদে ঢাকাতে থাকেন ও মা মানসিক ভারসাম্যহীন হওয়ায় গত ৩-৪ মাস ধরে মায়ের সঙ্গেই লাবনী নানাবাড়িতেই ছিল। তবে মাঝেমধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নানি শারীরিক নির্যাতন করতেন। এ ছাড়া বাবা খরচের টাকা দিলেও মেয়েকে দিতো না বলে অভিযোগ করেছেন নিহতের দাদা আব্দুস ছালাম প্রামাণিক। এ বিষয়ে লাবনীর বাবা নাহিদ আলম বলেন, পরিকল্পিতভাবে আমার মেয়েকে হত্যা করা হয়েছে। দুটি মেয়ের মধ্যে ফুলের মতো বড় মেয়েটিকে পাষÐরা পিটিয়ে, গলাটিপে শ্বাসরোধে নির্মমভাবে হত্যা করেছে। এর সঙ্গে জড়িতদের শাস্তি ফাঁসি চাই। এ বিষয়ে এনায়েতপুর থানার ওসি আনায়ারুল ইসলাম জানান, মরদেহের মাথা ও গলায় আঘাতের দাগ পাওয়া গেছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস...

Photo

জুলাই সনদ বাস্তবায়নে আইনগত কোন বাধা নেই: অ্যাটর্নি জেনারেল

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: জুলাই সনদ জাতীয় ঐক্যমত্য...

Photo

ঝিনাইদহে তাবলীগের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি- টঙ্গী বিশ্ব ইজতেমায় বর্বরোচিত হামলা ও হত্যাকান্ডের...

Photo

নতুন সংবিধান ছাড়া নতুন বাংলাদেশের প্রয়োজন নেই : নাহিদ ইসলাম

এফএনএস: নতুন সংবিধান প্রণয়ন ছাড়া নতুন বাংলাদেশ গড়ে তোলার প্রয়োজন নেই...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত