সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

নির্বাচন বিলম্বে কারা সুবিধাপ্রাপ্ত হবে, তা চিন্তা করতে হবে: তারেক রহমান

উচ্চকন্ঠ   25-Feb-2025   51

Photo

এফএনএস: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আজ কিছু কিছু সংখ্যক লোক বা সংগঠন কথায় কথায় বলে, বিএনপি নির্বাচন ছাড়া কিছুই বোঝে না। আমারা যেহেতু জনগণের রাজনীতে বিশ্বাস করি, ভোটের রাজনীতিতে বিশ্বাস করি, স্বাভাবিকভাবে আমরা জনগণের কাছে ভোট বা নির্বাচন চাইবো। একটি স্বাভাবিক ব্যাপারকে কেন কিছু সংখ্যক লোক অস্বাভাবিক ব্যাপারে পরিণত করতে চাইছে, সেটি আমাদের চিন্তা করে দেখতে হবে। তিনি আরও বলেন, এখানে কারও কোনো লক্ষ্য-উদ্দেশ্য আছে কিনা সেটি আমাদের ভেবে দেখতে হবে। বাংলাদেশে এই মুহূর্তে নির্বাচন যদি বিলম্বিত হয়, কারা সুবিধাপ্রাপ্ত হবে এটি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়। মঙ্গলবার বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে মহানগর বিএনপি আয়োজিত দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান। সম্মেলনে তারেক রহমান বলেন, দেশে যদি আমরা গণতন্ত্রের ভিত্তি রচনা করতে পারি, গণতন্ত্রের চর্চাকে অব্যাহত রাখতে পারি, তাহলে এই দেশকে এবং দেশের মানুষকে ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করা সম্ভব হবে। আমরা যতবেশি দেশে গণতন্ত্রের চর্চাকে অব্যাহত রাখতে পারবো, যত বেশি মানুষের ভোটের অধিকারকে নিশ্চিত করতে পারবো; তত বেশি দেশ এবং দেশের মানুষকে ষড়যন্ত্রের হাত থেকে নিরাপদে রাখতে পারবো। তিনি আরও বলেন, দেশে যদি গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকে, মানুষের ভোটের অধিকার নিশ্চিত থাকে, তাহলে বিএনপি সাংগঠনিকভাবে শক্তিশালী হয়। দেশে গণতন্ত্রের ভিত্তি যত মজবুত হবে, ভোটের অধিকার যত নিশ্চিত হবে, বিএনপির রাজনৈতিক ভিত্তি তত শক্তিশালী হবে। এসময় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, কেন্দ্রীয় বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভ‚ঁইয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহŸায়ক ও কেন্দ্রীয় কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক জাকারিয়া তাহের সুমন, কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক হাজী আমির উর রশিদ ইয়াছিন, কেন্দ্রীয় বিএনপির কুমিল্লা বিভাগ সহ-সাংগঠনিক সম্পাদক হাজি মোস্তাক মিয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা ও তারুন্যের উৎসবের উদ্বোধন

বসির আহাম্মেদ, ঝিনাইদহ: যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারন প্রকল্পের...

Photo

নড়াইলে যৌথবাহিনীর অভিযানে জরিমানা ও গাড়ি আটক

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইল জেলায় সড়ক নিরাপত্তা...

Photo

কোটচাঁদপুরে গণভোট-জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তরুনদের ভাবনা ও প্রত্যাশা বিষয়ক সংলাপ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: জেলার কোটচাঁদপুরে আগামী ত্রয়োদশ জাতীয়...

Photo

একমাত্র সুষ্ঠ নির্বাচনের মধ্যদিয়ে ভাবমূর্তি পুনরুদ্ধার করা সম্ভব: ইসি সানাউল্লাহ

এফএনএস: একমাত্র সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে সরকারের সব প্রতিষ্ঠানের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত