বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

চানখারপুলে গণহত্যা: সাবেক ডিএমপি কমিশনারসহ ৮ জনের বিরুদ্ধে তদন্ত সম্পন্ন

উচ্চকন্ঠ   21-Apr-2025   43

Photo

এফএনএস: জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর চানখারপুলে হত্যাযজ্ঞের ঘটনায় সাবেক ডিএমপি কমিশনারসহ আট জনের বিরুদ্ধে তদন্ত সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। তাজুল ইসলাম বলেন, ঘটনার সময়কাল ছিল ২০২৪ সালের ১ জুলাই থেকে ৫ আগস্ট। এ সময় ঢাকা মহানগরীর চানখারপুল এলাকায় এক শান্তিপূর্ণ আন্দোলনে নিরস্ত্র আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে হত্যাকান্ড চালানো হয়। এতে শাহরিয়ার খান আনাস, শেখ মাহদি হাসান জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক এবং মানিক মিয়া শাহরিক নিহত হন। ৯০ পৃষ্ঠার এ তদন্ত প্রতিবেদন ১৯৫ দিনের তদন্ত শেষে গত রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন– ইন্সপেক্টর আরশাদ, কনস্টেবল মো. সুজন, কনস্টেবল ইমাজ হোসেন ইমন, কনস্টেবল নাসিরুল ইসলাম। এছাড়া সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ আরও কয়েকজন পলাতক রয়েছেন। তদন্তে উঠে এসেছে, পলাতক আসামি হাবিবুর রহমানসহ অন্যান্য আসামিরা ঘটনাস্থলে সরাসরি উপস্থিত ছিলেন অথবা তা তত্ত¡াবধান করেছেন। তারা অধীনস্তদের নির্দেশ দেন, সহযোগিতা ও সহায়তার মাধ্যমে এই হত্যাকাÐ সংঘটনে ভ‚মিকা রাখেন। এছাড়া তারা এসব অপরাধ সংঘটন থেকে অধীনস্তদের বিরত রাখেননি বা পরবর্তী সময়ে কোনও ব্যবস্থাও নেননি। এসব কর্মকাÐ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে মানবতাবিরোধী অপরাধ হিসেবে গণ্য হয় এবং তা শাস্তিযোগ্য অপরাধ। প্রসিকিউটর জানান, তদন্ত প্রতিবেদন অনুযায়ী মোট ৭৯ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়েছে। প্রতিবেদনে সংযুক্ত আছে ১৯টি ভিডিও, ১১টি পত্রিকার প্রতিবেদন, দুটি অডিও, ১১টি বই ও প্রতিবেদন এবং ছয়টি মৃত্যু সনদ রয়েছে।

office@ukantho.com


Photo

খুলনায় স্ত্রীর পরিকল্পনায় হত্যার শিকার হন যুবদল নেতা শামীম

এফএনএস: খুলনার ডুমুরিয়ায় যুবদল নেতা এস এম শামীম (৩৬) হত্যাকান্ডের ঘটনায়...

Photo

ঝিনাইদহে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে ২৬ লাখ টাকার চেক বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের...

Photo

ঝিনাইদহে ফলের দাম চড়া, পেয়ারা বরই আনারসের দাম বেড়েছে দ্বিগুণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: রমজানের শুরু থেকেই ঝিনাইদহে দেশি-বিদেশী...

Photo

সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০০৯ বহালসহ ৪ দফা দাবীতে যশোর প্রেসক্লাবে বিএফএ-র সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক: সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০০৯...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত