রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

নড়াইলে ট্রেন চালু হবার পর কাটা পড়ে প্রথম মৃত্যু

উচ্চকন্ঠ   12-Oct-2025   80

Photo

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইলের লোহাগড়ায় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে।নড়াইলে ট্রেন চালু হবার পরে এটাই প্রথম মৃত্যু ঘটনা ঘটেছে। তবে তার নাম-পরিচয় এখনো জানা যায়নি।
১২ অক্টোবর রোববার বিকেলে লোহাগড়ার কালনা-কামঠানা এলাকার রেললাইনের উপর এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেনাপোল থেকে বিকেল ৩টা ২৫ মিনিটে ঢাকাগামী রূপসী বাংলা ট্রেনটি ছেড়ে আসে। ট্রেনটি বিকেল ৪টা ৪৫ মিনিটে নড়াইল রেলস্টেশনে স্বল্প সময়ের জন্য থেমে পুনরায় ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। পথে লোহাগড়ার কামঠানা এলাকায় পৌঁছালে ওই যুবক ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) অজিত কুমার রায় বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

office@ukantho.com


Photo

কক্সবাজারে অটোরিকশায় ট্রেনের ধাক্কা, নিহত ৫

এফএনএস: কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় চালকসহ সিএনজিচালিত অটোরিকশার...

Photo

৪১ দিন পর সেপটিক ট্যাংকে মিলল শিশু দোলা-র লাশ

এফএনএস: রংপুরের কাউনিয়ায় নিখোঁজ হওয়ার ৪১ দিন পর দোলা মনি নামে এক শিশুর...

Photo

এনবিআরের ১৭ কর্মকর্তার সম্পদের হিসাব চেয়ে দুদকের নোটিশ

এফএনএস: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ১৭ কর্মকর্তার সম্পদের হিসাব চেয়ে...

Photo

মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ

এফএনএস: মিয়ানমারের অভ্যন্তরে চলমান সশস্ত্র সংঘাতের রেশ এসে পড়েছে বাংলাদেশের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত