সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২০ যানবাহনকে জরিমানা

উচ্চকন্ঠ   27-Jul-2026   29

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, দুর্ঘটনা হ্রাস এবং শব্দদূষণ নিয়ন্ত্রণে ঝিনাইদহে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে| অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ২০টি যানবাহনের বিরুদ্ধে মামলা দিয়ে মোট ৮ হাজার ৪ টাকা জরিমানা আদায় করা হয়েছে|
সোমবার বিকেলে ঝিনাইদহ সদর উপজেলার মধুপুর এলাকার ঝিনাইদহ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) যৌথভাবে এ অভিযান পরিচালনা করে|
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন| এ সময় বিআরটিএ’র মোটরযান পরিদর্শক সোহাগ হোসাইন, বেঞ্চ সহকারী হারুন-অর রশিদ এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন|
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া যানবাহন পরিচালনা, ফিটনেসবিহীন যানবাহন সড়কে চলাচল এবং বিকট শব্দের হাইড্রলিক হর্ন ব্যবহারের অভিযোগে ২০টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়| এসব অপরাধে মোট ৮ হাজার ৪ টাকা অর্থদণ্ড করা হয়| একই সঙ্গে কয়েকটি অবৈধ হাইড্রলিক হর্ন খুলে জব্দ করা হয়েছে|
নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন জানান, নিরাপদ সড়ক নিশ্চিত করতে এবং জনদুর্ভোগ কমাতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে|

office@ukantho.com


Photo

মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি

এফএনএস: মেহেরপুরের গাংনী উপজেলার পোড়াপাড়া-যুগিন্দা সড়কে ককটেল ফাটিয়ে...

Photo

অংশগ্রহণমূলক ভোটের পরিবেশ সৃষ্টিতে সহায়তা করতে চায় যুক্তরাজ্য

এফএনএস: ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেছেন, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক...

Photo

মোবাইল আসক্তি ভেঙে দেশকে জানতে বিনা টাকায় ৬৪ জেলা ভ্রমনে ঝিনাইদহের তরুণ আলিম দার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: দেশকে জানার অদম্য ইচ্ছা আর বর্তমান...

Photo

কুষ্টিয়ায় বাসের ধাক্কায় নারী আইনজীবীর মৃত্যু

এফএনএস: কুষ্টিয়ায় বাসের ধাক্কায় দবোরা খানম সারিকা (৩০) নামে একজন আইনজীবী...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত