মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ

উচ্চকন্ঠ   28-Jul-2026   40

Photo

এফএনএস: শরীয়তপুরের নড়িয়া উপজেলায় স্বামীকে বেঁধে রেখে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। গত সোমবার রাত ১০টার দিকে উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের আচুড়া এলাকায় এ ঘটনা ঘটে। আটকরা হলেন- শরীয়তপুর সদর উপজেলার আটিপাড়া এলাকার হযরত আলী খন্দকার, ইমন খন্দকার ও নড়িয়া উপজেলার আচুড়া এলাকার রাব্বি। পুলিশ ও ভুক্তভোগী পরিবারের অভিযোগ সূত্রে জানা যায়, গত সোমবার সন্ধ্যায় মাদককারবারি ধরার কথা বলে অভিযুক্তরা ওই নারীর স্বামীকে ডেকে নিয়ে যান। পরে তাকে অপহরণ করে একটি নির্জন স্থানে বেঁধে রাখা হয়। এরপর তার ব্যবহৃত মোবাইলফোন থেকে স্ত্রীকে কল করে বাড়ি থেকে বের হতে বলা হয় এবং তাকে নিয়ে আসার জন্য একজনকে পাঠানো হয়। নির্জন স্থানে পৌঁছানোর পর তিনি দেখতে পান, তার স্বামীকে বেঁধে গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে রাখা হয়েছে। এরপর স্বামীর সামনেই তিন অভিযুক্ত তাকে পালাক্রমে ধর্ষণ করেন। একপর্যায়ে তার চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলের দিকে এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যান। জরুরিসেবা ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে উদ্ধার করে চিকিৎসার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠায়। পরে ওই রাতেই অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। নড়িয়া থানার ওসি বাহার মিয়া বলেন, জাতীয় জরুরিসেবা ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ঘটনাস্থলে গিয়ে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। পরে রাতেই অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। তিনি আরও বলেন, ভুক্তভোগীর স্বামীর সঙ্গে অভিযুক্তদের মাদকসংক্রান্ত লেনদেন ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে অভিযোগের সব দিক গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

office@ukantho.com


Photo

নড়াইলে এনসিপি কেন্দ্রীয় নেতাদের আগমন ও পদযাত্রা সফল করতে লিফলেট বিতরণ

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর...

Photo

গণমাধ্যমে প্রকাশের পর কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরীভিত্তিতে কেনা হল ৫০ টি ভ্যাকসিন

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: অবশেষে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য...

Photo

বিশ^মানের হাসপাতাল স্থাপনের দাবীতে কালীগঞ্জে রাজনৈতিক, সাংবাদিক ও পেশাজীবি সংগঠনের মতবিনিময় সভা অনুষ্টিত

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহের কালীগঞ্জে একটি...

Photo

জাতিসংঘের প্রতিবেদনটি উদ্বেগজনক: ইউনিসেফ বাংলাদেশ

এফএনএস: গত বছরের জুলাই ও আগস্টে বাংলাদেশে সংঘটিত ঘটনা সম্পর্কে জাতিসংঘের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত