রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মহেশপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মদ, ফেন্সিডিল, গাঁজাসহ বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ উদ্ধার

উচ্চকন্ঠ   13-Apr-2026   78

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবির পৃথক মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ, ফেন্সিডিল, গাঁজা ও বিভিন্ন প্রকার ওষুধ উদ্ধার করা হয়েছে।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সূত্রে জানা যায়, ১২ এপ্রিল ২০২৬ তারিখ রাত ও ভোরে ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন বিওপি এলাকায় এসব অভিযান পরিচালিত হয়।
প্রথম ঘটনায়, রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে সামন্তা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় মেইন পিলার ৫৮/৮-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জীবননগর গ্রামের একটি ভুট্টা ক্ষেতের পাশ থেকে ৩০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন জেসিও-৯২৯৭ সুবেদার মোঃ ওমর আলী।
দ্বিতীয় ঘটনায়, ভোর ৫টার দিকে নতুনপাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬৬/৬-এস থেকে প্রায় ৩০০ গজ ভেতরে একটি লিচু বাগান থেকে ১৬ বোতল ফেন্সিডিল এবং ৭২ বোতল বিভিন্ন প্রকার মাদক সিরাপ (কোডিন ফসফেট, উইন সেরেক্স কফ ও এমএস সিরাপ) উদ্ধার করা হয়। অভিযানটি পরিচালনা করেন হাবিলদার মোঃ মাহমুদুর রশিদ।
এছাড়া একই দিন ভোর আনুমানিক ৫টা ১৫ মিনিটে মাটিলা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৫২/১৪-এস থেকে প্রায় ৫০ গজ ভেতরে শ্মশানঘাট সংলগ্ন একটি ড্রাগন বাগানের পাশ থেকে পৃথক দুটি অভিযানে ৪ কেজি গাঁজা ও ৪৩৫ বোতল বিভিন্ন মাদক সিরাপ (উইন সেরেক্স ও এসকাফ) উদ্ধার করা হয়। একই স্থানে পরিচালিত আরেক অভিযানে ২৯২৫ পিস বিভিন্ন প্রকার ভারতীয় ওষুধ জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৩৭ লাখ ৫০ হাজার টাকা।
উল্লেখ্য, সকল অভিযানে কোনো আসামি আটক করা সম্ভব হয়নি।
বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

office@ukantho.com


Photo

ভবিষ্যতে বিএনপির শীর্ষ নেতাদের সন্তানদেরও এনসিপিতে দেখবেন: আসিফ

এফএনএস: বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের সন্তানরা দলটির বর্তমান রাজনীতি...

Photo

লক্ষ্মীপুরে মা-মেয়েকে গলা কেটে হত্যা করে বাড়িতে লুট

এফএনএস: লক্ষ্মীপুরের রামগঞ্জে বাসায় ঢুকে জুলেখা বেগম (৫৫) ও তার মেয়ে...

Photo

জুলাই ঘোষণাপত্র দেওয়ার আর বাকি ২১ কর্মদিবস: হাসনাত

এফএনএস: জুলাই ঘোষণাপত্র দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের দেওয়া...

Photo

পদত্যাগ করলেন বিচারপতি শাহেদ নূরউদ্দিন

এফএনএস: বিচার কাজের বাইরে থাকা হাইকোর্ট বিভাগের বিচারপতি শাহেদ নূরউদ্দিন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত