রবিবার | ৩১ মে ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণে নেতৃত্ব দিলেন মুর্শিদা জামান বেল্টু

উচ্চকন্ঠ   22-Jul-2025   40

Photo

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: বিএনপির কেন্দ্রীয়ভাবে ঘোষিত ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ১০ নম্বর কাষ্ঠভাঙ্গা ইউনিয়নে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে এ কর্মসূচির নেতৃত্ব দেন ঝিনাইদহ জেলা বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য মরহুম আলহাজ্ব এম শহিদুজ্জামান বেল্টুর সহধর্মিণী মিসেস মুর্শিদা জামান বেল্টু।
বাজারে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করে তিনি বিএনপির ৩১ দফা কর্মসূচির উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি বলেন, “এই ৩১ দফা বাস্তবায়নই দেশের মানুষের মুক্তির পথ। জনগণকে সচেতন করতেই আমরা মাঠে নেমেছি।”
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির ত্রাণ বিষয়ক সম্পাদক ভিপি ইসরাইল হোসেন, কালীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম মোর্তজা জিকো, পৌর বিএনপির সংগঠক আশরাফুল ইসলাম মিঠু, বিএনপি নেতা জাহাঙ্গীর ডাক্তার, আলাউদ্দিন আলা, হাফিজুর রহমান ড্রাই, রুহুল আমিন, শহিদ ডাক্তার, বাবলুর রহমান, ফজলুর রহমান তপন, আদ্বুল রাজ্জাক, মিরু ইসলাম, মাফি বিশ্বাস।
এছাড়াও যুবদল নেতা নাজমুল, কাঞ্চন, জাহিদ, হারুন, ওদিয়ার, সাদ্দাম, পান্নু এবং ছাত্রদল নেতা আরাফাত রহমান কোকোসহ অসংখ্য নেতাকর্মীরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন বিএনপি নেতা রহিম বিশ্বাস, আতিক প্রফেসর, মতলব হোসেনসহ বিএনপিঅঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
উল্লেখ্য, বিএনপির ঘোষিত ৩১ দফা দাবির মধ্যে রয়েছে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, দুর্নীতিমুক্ত প্রশাসন গঠন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আহ্বান।
এই লিফলেট বিতরণ কর্মসূচির মাধ্যমে নেতাকর্মীরা জনগণকে ৩১ দফা সম্পর্কে সচেতন করার পাশাপাশি আগামী দিনের রাজনৈতিক আন্দোলনে তাদের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন।

office@ukantho.com


Photo

১৪ বছর পর শাহ্জাহান সিরাজ হত্যা মামলা পুনরুজ্জীবিত করার উদ্যোগ পরিবারের

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: পরিবার বিচার না পাওয়ায় ঝিনাইদহের...

Photo

নড়াইলের নড়াগাতীতে নড়াগাতী মডেল প্রেসক্লাব-এর আত্মপ্রকাশ

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী...

Photo

মোটরসাইকেল দুর্ঘটনায় সৌদিপ্রবাসীর মৃত্যু

এফএনএস:মাদারীপুরের শিবচরে শ্বশুরবাড়ি যাওয়ার পথে নির্মাণাধীন ব্রিজের...

Photo

নড়াইলের লোহাগড়ায় বিএনপি নেতাদের বাড়িঘর ও অফিস ভাংচুর করে গাছপালা কর্তন করলেন আ’লীগ নেতা

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত