রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

মান্দায় ভাসুর কর্তৃক ধর্ষণ চেষ্টার অভিযোগ, স্বামীকে মারধর করে হাসপাতালে।

উচ্চকন্ঠ   08-Sep-2025   56

Photo

এসএম মিলন, রাজশাহী প্রতিনিধি। নওগাঁর মান্দা উপজেলায় ভাসুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাধা দেওয়ায় স্বামীকে মারধর করে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটে রাতে উপজেলার ১৩নং কশব ইউনিয়নের ভোলাগাড়ি গ্রামে। জানা যায়, ওই গ্রামের মো: আকিমুদ্দিনের ঘরে ঢুকে তার বড় ভাই মো: লোকমান আকিমুদ্দিনের স্ত্রীকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় আকিমুদ্দিন বাধা দিলে লোকমান স্থানীয় আয়েব, খলিলসহ আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে তাকে মারধর করে। পরে আয়েবের ঘরে আটকে রেখে আবারও মারধর করে গুরুতর আহত করা হয়।
এ খবর এলাকাবাসীর মাধ্যমে থানায় পৌঁছালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত আকিমুদ্দিনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।
ঘটনা নিয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পরিবারসূত্রে জানা গেছে। তবে এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

office@ukantho.com


Photo

বিএনপির মনোনয়নে ঝিনাইদহে দুইটি আসনে অসন্তোষ, স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন জয়ন্ত কুমার কুন্ডু

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে...

Photo

ধর্ষকদের ফাঁসির দাবি, আসামিপক্ষে দাঁড়াবেন না কোনও আইনজীবী

এফএনএস: মাগুরার ধর্ষিত শিশুর আসামিদের ফাঁসির দাবিতে আদালত চত্বরে অবস্থান...

Photo

ফরিদপুরে যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে নিহত ৩

এফএনএস: ফরিদপুরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত...

Photo

ঝিনাইদহে তিনশ পিস ইয়াবা সহ চিহ্নিত তিন মাদক কারবারি গ্রেপ্তার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত