রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

গাজীপুরে কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৫

উচ্চকন্ঠ   18-Jul-2025   60

Photo

এফএনএস: গাজীপুরে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের বড়চালা এলাকায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘষে পাঁচজন নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের কালিয়াকৈরের বড়চালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন। নিহতরা হলেন- বগুড়ার ধুনট উপজেলার ঈশ^রঘাট এলাকার জাহিদুল ইসলাম, তার স্ত্রী নাসরিন আক্তার, ছেলে আবু হুরায়রা, আরেক যাত্রী শফিকুল ইসলাম ও অটোরিকশা চালক মেহেদী। জাহিদুল ইসলাম স্ত্রী-সন্তান নিয়ে গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার কেওয়া পূর্ব গ্রামে নোমান গ্রুপের নোমান হোম টেক্সটাইল মিলে চাকরি করতেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মাওনা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় চারজন যাত্রী নিয়ে কালিয়াকৈরের উদ্দেশ্যে রওনা হন চালক। মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের কালিয়াকৈরের বড়চালা পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রæতগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়। গুরুতর আহত এক নারীসহ আরেকজনকে মাওনা চৌরাস্তার একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ঘোষণা করেন। কালিয়াকৈর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে বাবা ও এক ছেলে নিহত হন। গুরুতর আহত এক নারীকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, অপর যাত্রীকে শ্রীপুর উপজেলার মাওনা এলাকার একটি হাসপাতালে ও অটোরিকশা চালককে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আহত নারী ও যাত্রীকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। অটোরিকশা চালক সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এ ঘটনায় এখন পর্যন্ত একই পরিবারের তিনজনসহ পাঁচজনের মৃত্যু হয়েছে।তিনি আরও জানান, ঘাতক কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে হিরো উমেন স্কলারশীপ বিতরন

ঝিনাইদহের কালীগঞ্জে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে হিরো উমেন স্কলারশীপ...

Photo

ঝিনাইদহে মোটরযানে আয়কর বৃদ্ধির প্রতিবাদে মানবন্ধন ও সড়ক অবরোধ

ইয়াসিন আরাফাত, ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে মোটরযান ফিটনেসের আয়কর...

Photo

স্থানীয় সরকার নির্বাচন করতে অন্তত দুই বছর লাগবে: মান্না

এফএনএস: স্থানীয় সরকার নির্বাচন করতে অন্তত দুই বছর সময় লাগবে বলে মন্তব্য...

Photo

গাজীপুরে নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

এফএনএস: গাজীপুরের শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘণ্টা পর কাঁচামাল ব্যবসায়ী...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত